• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

accident_10493পঞ্চগড় : জেলার বোদা উপজেলায় সড়ক দুর্ঘটনায় আব্দুল কাদের (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। পেশায় তিনি কাঁচামাল ব্যবসায়ী ছিলেন।

আমলাহার মাদ্রাসার কাছে সোমবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। তার বাড়ি পঞ্চগড় সদর উপজেলার মাগুরা ইউনিয়নের আমলাহার কালেশ্বর গ্রামে। তিনি ওই গ্রামের আমির হোসেনের ছেলে।

মাগুরা ইউনিয়নের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. সপিজুল ইসলাম জানান, আব্দুল কাদেরসহ তিনজন মোটরসাইকেলে বাড়ি যাচ্ছিলেন। আমলাহার মাদ্রাসার কাছে ইটভর্তি একটি মহেন্দ্রকে (ট্রাক্টর) সাইড দিতে গিয়ে রাস্তায় পড়ে যান তিনি। এ সময় মহেন্দ্রের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

পঞ্চগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে কাঁচামাল ব্যবসায়ীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ