• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কুমিল্লার চৌদ্দগ্রামে খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা

Khaladaকুমিল্লা : কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ট্রাকে আগুন দেয়ার অভিযোগে মামলা দায়ের করেছে পুলিশ। মামলায় তাকে হুকুমের আসামি করা হয়েছে।
সোমবার রাতে এ মামলাটি দায়ের করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ২০ দলের অবরোধ ও হরতাল চলাকালে রোববার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের হায়দাপুল এলাকায় ট্রাকে আগুন দেওয়ার অভিযোগে চৌদ্দগ্রাম থানার এস আই নুরুজ্জামান হাওলাদার বাদী হয়ে ৩২ জনের নাম উল্লেখ করে ১০ জনকে অজ্ঞাত আসামি করে মামলাটি দায়ের করেন। মামলা নম্বর ৪৩।
মামলায় এক নম্বর আসামি করা হয় চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির শাহাবুদ্দিনকে আর খালেদা জিয়াকে করা হয়েছে ৩২ নম্বর আসামি। ৭৪ এর বিশেষ ক্ষমতা ‌আইনে মামলাটি দায়ের করা হয়েছে বলে জানা গেছে।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ