সিসি নিউজ: ঠাকুরগাঁওয়ে দুর্বৃত্তদের ছোঁড়া পেট্রলবোমায় দগ্ধ পিকআপ ভ্যান চালক নাজমুল ইসলাম (২৮) ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মৃত নাজমুলের বাড়ি কুষ্টিয়ার মিরপুর উপজেলায়।
সোমবার রাত ১০ টার দিকে তিনি মারা যান।
জানা যায়, গত রোববার রাত ১২ টার দিকে নজরুল দুর্বৃত্তদের ছোঁড়া পেট্রলবোমায় দগ্ধ হন। স্থানীয়রা দগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি দেখে সোমবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে আসা হলে রাত ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।