• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জে বাল্য বিয়ের আয়োজনে ইউপি সদস্য !

Atokকিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি : বাল্য বিবাহের আয়োজন করার দায়ে ইউপি সদস্য ও গ্রাম পুলিশকে আটক করেছে পুলিশ। সোমবার কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া ইউনিয়নের মাষ্টারপাড়া থেকে তাদের আটক করা হয়।
এলাকাবাসী ও থানা সুত্রে জানা যায়, ওইদিন বিকেলে গ্রামের মোহব্বত হোসেন ওরফে কোতোর মেয়ে মাগুড়া মুন্সিপাড়া দাখিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী শাহনাজ পারভীন রেহেনাকে (১৫) বিয়ে দেয়ার আয়োজন করে। বাল্যবিয়ের এমন সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাৎক্ষনিক উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিকুন্নাহার ও একদল পুলিশকে ঘটনাস্থলে পাঠান। তাদের উপস্থিতি টের পেয়ে রেহেনা ও তার বাবা মা পালিয়ে যায়। এসময় মহিলা বিষয়ক কর্মকর্তা মাগুড়া ৪নং ইউপি সদস্য জালাল উদ্দিন ও চকিদার শহিদুল ইসলামকে আটক করে থানায় নিয়ে আসে।
পরে রাতে কিশোরগঞ্জ থানায় উপজেলা নির্বাহী কর্মকতা সিদ্দিকুর রহমাননের উপস্থিতিতে মাগুড়া ইউনিয়নের চেয়ারম্যান মো. মোজাহার হোসেন দুলালের জিম্মায় অঙ্গিকারনামা নিয়ে ইউপি সদস্য ও গ্রাম পুলিশকে ছেড়ে দেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ