• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আব্রাহাম লিঙ্কনের মাথার চুল নিলামে

98866_1আন্তর্জাতিক ডেস্ক : আধুনিক আমেরিকার স্বপ্নদ্রষ্টা ও দেশটির ১৬ তম প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের ব্যবহার করা ব্যক্তিগত কিছু জিনিসপত্র নিলামে উঠেছে। এসব জিনিসপত্র ৮ লাখ ডলারেরও বেশি মূল্যে বিক্রি হয়েছে। এর মধ্যে আব্রাহামের একগাছি চুল বিক্রি হয়েছে ২৫,০০০ ডলারে।

১৮৬৫ সালে আততায়ীর গুলিতে নিহত হওয়ার পর সার্জন জেনারেল জোসেফ বার্নস এই চুলের নমুনা সংগ্রহ করে রাখেন।

কিন্তু যে চিঠিতে আব্রাহাম লিঙ্কন স্বীকার করেছেন যে আমেরিকান গৃহযুদ্ধের গতিপ্রকৃতি তার সুবিধামত পথে যাচ্ছে না, সেই চিঠিটি নিলামে বিক্রি হয়নি।

নিলামে আব্রাহাম লিঙ্কনের ঘাতক জন উইকেস বুথের সই করা একটি চিঠির দাম উঠেছে ৩০,০০০ ডলারে। তার গ্রেপ্তার হুলিয়ার দলিলটি বিক্রি হয়েছে ২১,২৫০ ডলারে।

টেক্সারের এক আর্ট গ্যালারি মালিক ডনাল্ড ডাউ আব্রাহাম লিঙ্কনের ৩০০টি ব্যক্তিগত ব্যবহার্য জিনিসপত্রের সংগ্রহের কাজ শুরু করেন ১৯৬৩ সালে। পাঁচ বছর আগে তিনি মারা যান।

তার ছেলে গ্রেগ জানান, তার বাবার আগ্রহ মূলত আমেরিকান গৃহযুদ্ধ হলেও পরের দিকে তিনি আব্রাহাম লিঙ্কনের জীবন ও তার খুনের ঘটনার সঙ্গে সম্পর্কিত জিনিসপত্র জোগাড় করা শুরু করেন।

ডালাস-ভিত্তিক নিলাম প্রতিষ্ঠান এরিক ব্র্যাডলি বলছেন, নিলামে যে পরিমাণ অর্থ উঠার আশা করা হয়েছিল তার চেয়ে দ্বিগুন ৮ লাখ ৩,৮৮৯ ডলার উঠে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ