• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সেতাবগঞ্জ চিনিকল যান্ত্রিক সমস্যার কারণে এবারে লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ

Setabদিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর জেলার একমাত্র ভারী শিল্পপ্রতিষ্ঠান সেতাবগঞ্জ চিনিকল লিমিটেড যান্ত্রিক সমস্যার কারণে চলতি ২০১৪-২০১৫ মৌসুমে আখ মাড়াই ও চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হয়েছে।
চিনিকল সুত্রে জানা গেছে, গত সোমবার পর্যন্ত ৩৮ দিনে ৩৫ হাজার ৫৪০ মেট্রিক টন আখ মাড়াই করে ১ হাজার ৯৩৩ মেট্রিক টন চিনি উৎপাদন করতে সক্ষম হয়েছে মিলটি। যার গড় রিকোভারী রয়েছে ৫.৭১।
অপর দিকে চলতি মৌসুমে ৬০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৪ হাজার ৫৫০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে গত ১৯ ডিসেম্বর মাড়াই মৌসুমের উদ্বোধন করা হয়। যার গড় রিকোভারী ধরা হয়েছিল ৭.৫০ ভাগ। মিল চলার কথা রয়েছে ৫০ দিন।
এ ব্যাপারে সেতাবগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো. শহিদ উল্লাহ জানান, চলতি মৌসুমে ব্রয়লার ও যান্ত্রিক সমস্যার কারণে ১০-১২ দিন উৎপাদনে যেতে পারেনি মিলটি। এছাড়াও সময়মত কৃষকদের পাওনা টাকা পরিশোধ করতে ব্যর্থ হওয়ায় কৃষকরা আখের আবাদ কমিয়ে দিয়েছে। ফলে লক্ষ্যমাত্রা অনুযায়ী আখ মাড়াই করাও সম্ভব হয়নি। আর এ কারনে মিলটি উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হয়েছে। আগামী ৩০ জানুয়ারী পর্যন্ত প্রায় সাড়ে ৪ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে চলতি মৌসুমের মাড়াই দিবস সমাপ্ত করতে যাচ্ছে মিলটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ