• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

আর্জেন্টিনার প্রধান গোয়েন্দা সংস্থাকে বিলুপ্তির ঘোষণা

gentina-1422322546আন্তর্জাতিক ডেস্ক : আর্জেন্টিনার প্রধান গোয়েন্দা সংস্থাকে বিলুপ্ত করার ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নাদেজ ডি কিচনার। সোমবার রাতে টিভিতে রাষ্ট্রীয় ভাষণে তিনি এ ঘোষণা দেন। মঙ্গলবার বিবিসির অনলাইনে এ খবর প্রকাশ করা হয়েছে।

ভাষণে ফার্নাদেজ বলেন, গোয়েন্দা কাঠামো ঢেলে সাজানোর জন্য দেশের প্রধান গোয়েন্দা সংস্থাকে বিলুপ্ত করার পরিকল্পনা হাতে নিয়েছেন তিনি। এ ব্যাপারে শিগগিরই নতুন একটি বিল উপস্থাপন করবেন তিনি।

 ১৯৮৩ সালে দেশটির সামরিক সরকারের যে গোয়েন্দা সংস্থা প্রতিষ্ঠা করেছিল, আজও সেই গতানুগতিক পদ্ধতি ও কৌশল অনুসরণ করে যাচ্ছে সংস্থাটি। নিরাপত্তার জন্য এটি সুখকর নয় বলে দাবি করেন আর্জেন্টাইন প্রেসিডেন্ট।

তিনি বলেন, গোয়েন্দা সংস্কারের জন্য আমি একটি বিলের খসড়া তৈরি করেছি। নতুন গোয়েন্দা সংস্থা প্রতিষ্ঠার জন্য বিদ্যমান গোয়েন্দা সংস্থাটি দ্রুত ভেঙে দেওয়ার জন্য দেশটির কংগ্রেস সদস্যদের প্রতি আহ্বান জানাচ্ছি।

তার সরকারের একজন প্রভাবশালী আইনজীবী রহস্যজনকভাবে মারা যাওয়ার কয়েক দিন পর এই সিদ্ধান্ত নেওয়া হলো। প্রেসিডেন্ট ক্রিস্টিনা নিজেও ক্যনসারসহ বিভিন্ন রোগে ভুগেছেন। অভিযোগ রয়েছে, পশ্চিমাদেশ তাকে ঘায়েল করতে বিদেশি চররা আর্জেন্টিনায় জীবাণু ছড়িয়ে দিচ্ছে। এর ফলে ক্রিস্টিনা ওই সব রোগে আক্রান্ত হয়েছেন। আর এটা প্রতিরোধ পুরোপুরি ব্যর্থ হচ্ছে দেশটির গোয়েন্দা সংস্থা।

তথ্যসূত্র : বিবিসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ