দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর জেলা ছাত্রদলের আহবায়ক মোস্তফা কামাল মিলনসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নাশকতার অভিযোগে ১৮ জনকে আটক করেছে পুলিশ। সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার দুপুর ২টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।
দিনাজপুর কন্ট্রোল রুম জানায়, ২০ দলের ডাকা অবরোধে নাশকতামূলক কর্মকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে দায়েরকৃত মামলার আসামী জেলা ছাত্রদলের আহবায়ক মোস্তফা কামাল মিলনসহ অন্যান্য মামলার ১৮ আসামীকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে জেলা ছাত্রদলের আহবায়ক মোস্তফা কামাল মিলনকে মঙ্গলবার দুপুরে শহরের মুন্সিপাড়া এলাকা হতে আটক করে ডিবি পুলিশ।
এদিকে অবরোধে নাশকতামূলক কর্মকান্ড এড়াতে পুলিশ জনসাধারনের যানমাল রক্ষার কাজে নিয়োজিত রয়েছে পুলিশ। জেলার গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশমোতায়েন করা হয়েছে। এছাড়া পুলিশের পাশাপাশি র্যাব ও বিজিবি সদস্যরা টহল ও বিভিন্ন যানবাহন বিশেষ নিরাপদে পৌছে দিচ্ছে।