• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

শাহরুখের ফান গার্ল ইলিনা

ileani_srk_51562বিনোদন ডেস্ক: ইলিয়ানার কোমর দোলানোর সঙ্গে সঙ্গে এবার পা মেলাবেন বলিউড বাদশা শাহরুখ খান। পরিচালক মহেশ শর্মার আপকামিং ছবি ‘ফান’ এ একটি আইটেম নম্বরের সঙ্গে ইলিনার ঠুমকা দেখবে সিনেমাপ্রেমীরা৷ বলিউড বাদশার সঙ্গে ইলিনার আইটেম কতটা জমে দেখতে উৎসুক বলিউড৷
যশরাজ ব্যানারের পরবর্তী ছবি ‘ফান।’ ছবিটিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন শাহরুখ খান। এই সিনেমাটিতে আইটেম গার্ল হিসাবে ইলিয়ানাকেই বেছে নিয়েছেন ছবির প্রযোজক আদিত্য চোপড়া। তবে এখন এই পর্যন্তই। এর থেকে বেশি মুখ খুলতে নারাজ আদিত্য।
বলিউড নায়িকাদের আইটেম নাচ নতুন কিছু নয়৷ গোট ছবিতে না থাকলেও শুধু আইটেম নাচেই মাতিয়ে দিয়েছিলেন মালাইকা অরোরা খান থেকে ঐশ্বর্য রায় সকলেই৷ পরে সে তালিকায় নাম লিখিয়েছেন করিনা কাপুর, ক্যাটরিনা কাইফ, প্রিয়াঙ্কা চোপড়ারাও৷ বলিউডের সিনেমায় আইটেম গানের কদর তাই আলাদা।
ইলিনাকে এর আগ পর্যন্ত সাদাসিধে চরিত্রেই দেখা গেছে৷ ‘বরফি’, ‘ভিকি ডোনার’ এর মতো ছবিতে তার যে ইমেজ, আইটেম গার্ল হয়ে তা অনেকটাই ভাঙতে হবে তাঁকে৷
উল্লেখ্য, বিশ্ব হিন্দু পরিষদ আইটেম গার্লদের তুলনা করেছিল পতিতা পল্লীর মেয়েদের সঙ্গে। সম্প্রতি সেন্সর প্রধান পেহলজ নিহালানিও অনেক বিধিনিষেধ আরোপের ফতোয়া দিয়েছেন৷ সে সব টপকে শাহরুখ-ইলিনা জুটির আইটেম গান কতটা দর্শকদের কাছে পৌঁছায় তা জানতে অপেক্ষায় আছে বলিউড পাড়া৷


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ