• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রাজশাহীতে ‘বন্দুকযুদ্ধে’ জামায়াত নেতা নিহত

indexসিসি ডেস্ক: রাজশাহীতে গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে  বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন স্থানীয় জামায়াত নেতা অধ্যাপক নূরুল ইসলাম শাহীন।  তবে পরিবারের দাবি ইসলামীয়া কলেজের ওই অধ্যাপককে ধরে নেওয়ার পর নিজেদের হেফাজতেই পরিকল্পিতভাবে হত্যা করেছে ডিবি পুলিশ।
তবে জামায়াতের রাজনৈতিক আদর্শে বিশ্বাসী ৫০ বছর বয়সী ওই অধ্যাপক বন্দুকযুদ্ধেই নিহত হয়েছেন বলে দাবি করেছেন রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার ও নগর পুলিশের মুখপাত্র ইফতে খায়ের আলম।
তার দাবি, মঙ্গলবার দিবাগত রাত দু’টার দিকে ওই অধ্যাপককে নিয়ে নগরীর নলখোলা আশরাফের মোড় এলাকায় অভিযানে গেলে জামায়াত-শিবির কর্মীদের সঙ্গে ডিবি পুলিশের বন্দুকযুদ্ধ হয়। এতে এক পর্যায়ে পালাতে গিয়ে গুলিবিদ্ধ হন নূরুল ইসলাম। পরে ওই এলাকা থেকে কয়েকটি ককটেল, গুলি ও একটি পিস্তল উদ্ধার করা হয়।
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এসআই বদিউজ্জামান জানান, মঙ্গলবার দিবাগত রাত ৪টার দিকে ওই জামায়াত নেতাকে অচেতন অবস্থায় হাসপাতালে নেয়া হয়। তিনি মাথায় ও বুকে গুলিবিদ্ধ ছিলেন।
গুলিবিদ্ধ হওয়ায় অতিরিক্ত রক্তক্ষরণেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছেন চিকিৎসক।
বর্তমানে ওই জামায়াত নেতার লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে নেয়া হয়েছে। তবে গুলিবিদ্ধ ওই জামায়াত নেতাকে কারা হাসপাতালে নিয়েছে তা জানাতে রাজি হননি এসআই বদিউজ্জামান।
নিহতের পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার বিকেলে পদ্মা অফসেট থেকে জামায়াত নেতা নূরুল ইসলাম শাহীনকে ধরে নিয়ে যায় মহানগর গোয়েন্দা পুলিশ। মধ্যরাত পর্যন্ত ডিবি তাদের হেফাজতে নেয়ার বিষয়টি নিশ্চিতও করেছে। পরে সকালে হাসপাতালে তার গুলিবিদ্ধ লাশ পাওয়া গেছে। ডিবি পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছে বলে অভিযোগ নিহতের পরিবারের।
নিহত নূরুল ইসলাম শাহীন রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর এলাকার ইসলামীয়া কলেজের ইসলাম শিক্ষা বিষয়ের অধ্যাপক ছিলেন। তার বাড়িও ওই এলাকায়।
এছাড়া তিনি রাজশাহী মহানগর জামায়াতের রোকন ও ৩০ নম্বর ওয়ার্ড শাখার সেক্রেটারি ছিলেন। নগরীর মালোপাড়া এলাকায় তার মালিকানাধীন পদ্মা অফসেট নামের একটি প্রেসও রয়েছে। শিক্ষকতার পাশপাশি প্রেস ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন ওই জামায়াত নেতা।

শীর্ষ নিউজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ