• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

মালয়েশিয়ার কাছে হেরে গেল বাংলাদেশ

sports aaaaaaaaaaaaa_66974খেলাধুলা ডেস্ক : বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে প্রথম দিনেই হেরে গেল বাংলাদেশ ফুটবল দল। সফরকারী মালয়েশিয়ার বিপক্ষে স্বাগতিকরা  হারে ১-০ গোলের বব্যধানে। মালয়েশিয়ার হয়ে একমাত্র গোল করেন শাফোয়ান।
বৃহস্পতিবার সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় প্রথমার্ধ থেকে স্বাগতিকরা আক্রমাণত্মক খেলতে থাকে। ম্যাচের তিন মিনিটের সময় একটি সহজ গোলের দ্বারপ্রান্তে আসে বাংলাদেশ। কিন্তু গোল আদায় করতে পারেনি বাংলাদেশি ফরোয়ার্ড জাহিদ হাসান এমিলি।  তবে ম্যাচে ৮  মিনিটে মালয়েশিয়া মিডফিল্ডার এনকর ইয়ারকে ফাউল করে বাংলাদেশি খেলোয়াড় ইয়াছিন। আর সেই ফাউল থেকে শট নেন মালয়েশিয়ান ১৪ নং জার্সিধারী খেলোয়াড়। কিন্তু তার শট ব্যর্থ হয়ে বাংলাদেশের গোলবারে লেগে ফিরে আসে। ম্যাচে  ২৪ মিনিটের মাথায় এমিলির একটি শট মালয়েশিয়ার গোলবারের উপর দিয়ে বাইরে চলে যায়।  এরপর আরো  আক্রমণাত্মক খেলতে থাকে উভয় দলই। তবে প্রথমার্ধে কোনো দলই গোল করতে পারেনি। ফলে গোল শূন্য ড্র করে বিরতিতে যায় উভয় দল।
বিরতি থেকে ফিরে ম্যাচে ৪৯ মিনিটের মাথায় মাঝমাঠ থেকে বল টেনে নিয়ে নিজ প্রচেষ্টায় গোল করেন মালয়েশিয়ার ১১ নং জার্সিধারী খেলোয়াড় শাফোয়ানের। গোল খাওয়ার পর গোলের জন্য মরিয়া হয়ে খেলতে থাকে লোডভিক ডি ক্রুইফের শিষ্যরা। ৫৭ মিনিটে অধিনায়ক মামুনুল গোলবার লক্ষ্য করে শট করলে তাও আবার  গোলবারের পাশ দিয়ে চলে যায়। ম্যাচের বাকি সময়ে বাংলাদেশ দল কোনো  গোল না করতে পারার ফলে নিজেদের প্রথম ম্যাচেই  ১-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ