• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সিঙ্গাপুরকে ৩-২ গোলে হারাল থাইল্যান্ড

ThailandBlue-Vs-SingaporeRed-gখেলাধুলা ডেস্ক: বঙ্গবন্ধু গোল্ডকাপের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে শেষ পর্যন্ত ৩-২ গোলের ব্যবধানে জয় নিয়েই মাঠ ছেড়েছে থাইল্যান্ড। দ্বিতীয়ার্ধের ৩৩ মিনিটে অধিনায়ক পার্ম্পপাক পাকর্নের গোলেই জয় নিশ্চিত হয় থাইল্যান্ডের।

ম্যাচের প্রথমার্ধের পুরোটাই ছিল থাইল্যান্ডের। পরপর দুই গোল করে ম্যাচের আধিপত্য নিজেদের হাতে নিয়েছিল থাই ফুটবলারা। তবে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতেই পাল্টে গেছে চিত্র। গোল শোধে মরিয়া সিঙ্গাপুর পর পর দুই গোল আদায় করে নিয়ে ম্যাচে সমতা ফেরায়।

ম্যাচের ৪৯ মিনিটে সম্মিলিত আক্রমণ থেকে ইকরাম রিফকি বিন মো. ইয়াজিদ দুর্দান্ত এক প্লোসিং শটে দলের পক্ষে প্রথম গোল করেন। এর ঠিক ৪ মিনিট পর দলের পক্ষে দ্বিতীয় গোল করে ম্যাচে সমতা এনেছেন তৌফিক বিন সুপর্ণ। এ গোলটিও এসেছে সম্মিলিত আক্রমণ থেকেই।

এর আগে ম্যাচের প্রথমার্ধে ৬ মিনিটে কানা নারাকনের কর্ণার কিক থেকে হেডের মাধ্যমে প্রথম গোল করেন করেন সেনসোমাইয়াদ আদিসাক। আর ম্যাচের ৩০ মিনিটে থাইল্যান্ড অধিনায়ক পার্ম্পপাক পাকর্নের বাড়িয়ে দেয়া পাসে আলতো ছোঁয়ায় পা লাগিয়ে সিঙ্গাপুরের জালে দ্বিতীয়বারের মতো বল পাঠান শ্রীনাওং ছায়াওয়াত।

তার আগে ম্যাচের ৩ মিনিটে কানা নারাকনের দুর্দান্ত একটি শট ফিরিয়ে দেন সিঙ্গাপুরের গোলকিপার মো. জুলফাইরুজ বিন মোহাম্মদ রুদি। শুক্রবার বিকাল ৫টায় সিলেট জেলা স্টেডিয়ামে এই ম্যাচটি শুরু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ