• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সমুদ্র পেরিয়ে প্রিয়াঙ্কার স্বপ্নপূরণ

images1বিনোদন ডেস্ক : সাগর পারে একটা বাড়ির স্বপ্ন ছিল। সি-ফেসিং সেই বাড়ি হলোও অবশেষে। অনেক দিনের স্বপ্ন ছিল। এবার সেই স্বপ্নই পূরণ হতে চলেছে প্রিয়াঙ্কা চোপড়ার। স্বপ্ন ছিল সমুদ্রের ধারে একটা বাড়ি হবে। না, মুম্বইতে এমন কোনো বাড়ি কেনেননি বা উপহার পাননি প্রিয়াঙ্কা। কিন্তু এমনই এক বাড়ি তিনি পেয়েছেন লস অ্যাঞ্জেলস। তবে পাকাপাকিভাবে নয়। তিন মাসের জন্য। আর সেই বাড়িটা একেবারেই সি-ফেসিং।
আসলে প্রিয়াঙ্কা তিন মাসের জন্য আমেরিকা যাচ্ছেন টেলিভিশনের একটি শো-এর জন্য। আর তার প্রযোজকরাই প্রিয়াঙ্কার থাকার ব্যবস্থা করছেন এই বাড়িতে। প্রিয়াঙ্কার সমুদ্রের সামনাসামনি একটি বাড়িতে থাকার ইচ্ছে বহু দিনের, এটা জানতে পেরে আসলে একটি বাড়ি না, গোটা একটা ভিলা-ই ভাড়া নিয়ে ফেলেছেন তাঁরা। প্রিয়াঙ্কার পছন্দের কথা জানতে পেরে প্রযোজকরা এই ভিলাটি ভাড়া নেওয়ার পরিকল্পনা নেন। শ্যুটিং-এর তিন মাস প্রিয়াঙ্কা এবং তাঁর টিমের বাকিরা ওই বাড়িতে থাকবেন। তবে বাড়ির ভিতরে কী কী থাকবে, তা এখনও পাকাপাকিভাবে ঠিক হয়নি। প্রযোজকদের সঙ্গে প্রিয়াঙ্কার কথা চলছে, বাড়ির ইন্টিরিয়রের ব্যাপারে, জানিয়েছেন প্রিয়াঙ্কার এক ঘনিষ্ঠ। তিন মাস কিন্তু লম্বা সময়। আর তিন মাস বাড়ি ছেড়ে থাকতে গিয়ে অনেকই ‘হোমসিক’ হয়ে পড়েন। বাড়ির জন্য মন খারাপ লাগতে থাকে।
প্রিয়াঙ্কাও যে তার ব্যতিক্রম হবেন না, তেমনও তো কোনও কথা নেই। তাই বাড়ি থেকে অত দূরে থাকার সময় যাতে প্রিয়াঙ্কা যত দূর সম্ভব বাড়ির মেজাজেই থাকতে পারেন, তার ব্যবস্থাও করছেন শো-এর প্রযোজকরা। ‘প্রিয়াঙ্কা প্রতি দিনই পুজো করেন। তাই তাঁর ওই প্রযোজনের কথা জানতে পেরে ওই ভিলায় একটি ছোটখাটো মন্দিরের ব্যবস্থাও করছেন তাঁরা। শুধু তাই নয়, নিজের বাড়িতে প্রিয়াঙ্কার ঘরে যেমন নিজের এবং পরিবারের ঘনিষ্ঠদের ছবি লাগানো থাকে, লস অ্যাঞ্জেলসের এই বাড়িতেও থাকছে তার ব্যবস্থা।’ জানিয়েছেন ওই ঘনিষ্ঠই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ