• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নতুন বইয়ের গন্ধ

image_115908_0ঢাকা: আজ ফেব্রুয়ারির প্রথম দিন। ভাষার মাস ফেব্রুয়ারি মানে নতুন বইয়ের গন্ধ। বাংলা একাডেমি প্রাঙ্গন থেকে সে গন্ধটাই ছড়াতে শুরু করবে আজ বিকেল তিনটা থেকে। চলবে মাসব্যাপী।
ভাষার মাসের বড় আয়োজন বই মেলা। আর ফেব্রুুয়ারির একুশ তারিখের প্রভাত ফেরি। ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলার দাবিতে দুর্বার আন্দোলনে সালাম, জব্বার, শফিক, বরকত ও রফিকের রক্তের বিনিময়ে বাঙালি জাতি পায় মাতৃভাষার মর্যাদা এবং আর্থ-সামাজিক ও রাজনৈতিক প্রেরণা। তারই পথ ধরে শুরু হয় বাঙালির স্বাধীকার আন্দোলন এবং একাত্তরে নয় মাস পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে অর্জিত হয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।
বস্তুত ফেব্রুয়ারি মাস একদিকে শোকাবহ হলেও অন্যদিকে আছে এর গৌরবোজ্জ্বল অধ্যায়। কারণ পৃথিবীর একমাত্র জাতি বাঙালি ভাষার জন্য জীবন দিয়েছিল।

একুশের মাসের সবচেয়ে বড় আয়োজন মাসব্যাপী বইমেলা শুরু হচ্ছে আজ থেকে। বাংলা একাডেমিতে বিকাল তিনটায় এই মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ বছর বাংলা একাডেমি প্রাঙ্গণ এবং সোহরাওয়ার্দী উদ্যানে মোট ৩৫১টি প্রতিষ্ঠানকে ৫৬৫টি স্টল বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে একাডেমি প্রাঙ্গণে ৯২টি প্রতিষ্ঠানকে ১২৮টি এবং সোহরাওয়ার্দী উদ্যানে ২৫৯টি প্রতিষ্ঠানকে ৪৩৭টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। বাংলা একাডেমিসহ মোট ১১টি প্রতিষ্ঠানকে ৪০০ বর্গফুটের প্যাভিলিয়ন দেওয়া হয়েছে।
বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান বলেন,  “দেশে যে অস্বাস্থ্যকর পরিস্থিতি চলছে তারপরও আমার ধারণা বইমেলায় কোন বিঘ্ন ঘটবে না। কারণ আমাদের সবারই বইয়ের প্রতি ভালোবাসা রয়েছে। নিরপত্তা সংস্থাগুলো জানিয়েছে এবার বইমেলায় চারস্তরের নিরাপত্তা থাকবে।”
সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা স্তম্ভ ও এর পাশের লেককে মেলার সঙ্গে যুক্ত করা হয়েছে।
এবারের মেলায় একাডেমি ১ কোটি ২০ লাখ টাকা অর্থ বরাদ্দ করেছে। এর বাইরে পৃষ্ঠপোষক টেলিটক ৬০-৭০ লাখ টাকা খরচ করবে।
সাহিত্য সম্মেলনে ২৫-৩৫ লাখ টাকা খরচ হবে বলেও জানান তিনি।
বই মেলা প্রতিদিনি বিকাল ৩টা থেকে রাত ৯টা, ছুটির দিন ১১টা থেকে রাত ৯টা এবং ২১ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে।
এ ছাড়া চারদির শিশুপ্রহর ঘোষণা করা হবে। নজরুল মঞ্চ ঘিরে নির্মিত শিশুকর্নারে থাককে শিশু-কিশোর বিষয়ক প্রকাশনা প্রতিষ্ঠানের স্টল।
এবারের বই মেলায় বাংলা একাডেমি থেকে প্রকাশিত ১০০টির বেশি নতুন বই পাওয়া যাবে বলে জানায় বাংলা একাডেমি।

নতুন বার্তা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ