• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

খালেদা জিয়ার ফোনালাপ ইউটিউবে!

Khaladaসিসি ডেস্ক: ইউটিউবে ছড়ানো নাশকতার নির্দেশ দেওয়া খালেদা জিয়ার কয়েকটি ফোনালাপ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (২ ফেব্রুয়ারি) মন্ত্রিসভার বৈঠকে শোনানো হয়। সচিবালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী।

চার বছর আগের খালেদা জিয়ার কয়েকটি ফোনালাপ ইউটিউবে ছড়িয়ে পড়েছে। নাশকতার নির্দেশ দেওয়া ওই ফোনালাপ নিয়ে জোর আলোচনা চলছে অনলাইন মাধ্যমে।

মন্ত্রিসভার বৈঠকে উপস্থিত থাকা একজন মন্ত্রী বলেন, খালেদা জিয়ার এই ফোনালাপ শোনার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সত্যি সত্যি, উনিই তো নাশকতার নির্দেশ দিয়েছেন।

এ সময় বৈঠকে উপস্থিত অনেকে বিষয়টি নিয়ে কথা বলেছেন। যাদের সঙ্গে খালেদা জিয়া ফোনালাপ করেছেন তাদেরকে চিহ্নিত করে গ্রেফতার করা উচিত এবং গ্রেফতার করলে সবকিছু বেরিয়ে আসবে বলে মত দিয়েছেন।

কেউ কেউ বলেছেন, যার সঙ্গে খালেদা জিয়া কথা বলেছেন, তাকে চিহ্নিত করে গ্রেফতার করলেই সবকিছু বোঝা যাবে। সবকিছু ফাইন্ড আউট করা উচিত। এ সংক্রান্ত আরো নির্দেশনামূলক আলাপ আছে কি না- তাও খতিয়ে দেখা উচিত।

তারা আরও বলেছেন, ফোনালাপের মাধ্যমে খালেদা জিয়াকে নির্দেশ দিতে শোনা যাচ্ছে। তাতে মনে হচ্ছে, তিনি কোনোকিছু ঘটানোর নির্দেশ দিয়েছেন। দলের কারো কারো কারণে নির্দেশ পালনে বাধা আসায় খালেদা জিয়া ক্ষুব্ধ হয়ে তাদের সরিয়ে দেওয়ার কথা বলেছেন বলেও ফোনালাপে শোনা যায় ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ