• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বিরামপুরে হত্যা মামলার আসামী গ্রেফতার

Arresবিরামপুর প্রতিনিধি: বিরামপুর উপজেলার জোতজয়রামপুর গ্রামের মশফিকুর রহমানকে হত্যা মামলার এজাহারভুক্ত আসামী খালেক মিয়াকে (৩০) গ্রেফতার করে পুলিশ মঙ্গলবার দিনাজপুর জেল হাজতে পাঠিয়েছে। মামলা সূত্রে প্রকাশ, জোতজয়রামপুর গ্রামের মৃতঃ মাবুদ শাহ’র পুত্র মশফিকুর রহমানকে আসামীরা হত্যা করে রেল লাইনে ফেলে রাখে। এতে তার দেহ কেটে কয়েক টুকরা হয়ে যায়। এঘটনায় নিহতের স্ত্রী লাইলী বেগম পার্বতীপুর জিআরপি থানায় গত বছরের ১৫ অক্টোবর হত্যা মামলা রুজু করেন। বিরামপুর থানার উপ-পরিদর্শক শামসুল আলম ঐ মামলার পলাতক আসামী খালেক মিয়াকে গ্রেফতার করে জেল হাজতে পাঠান।
থানা পুলিশ একই দিন মাদক মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী দেবীপুর গ্রামের ফরহাদ হোসেনকে এবং অপর মাদক মামলার পলাতক আসামী চরকাই গ্রামের শাহীন চৌধুরীকে গ্রেফতার করে মঙ্গলবার দিনাজপুর জেল হাজতে পাঠিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ