• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

৫৮ জন যাত্রী নিয়ে ট্রান্সএশিয়া বিমান বিধ্বস্ত

taiwanআন্তর্জাতিক ডেস্ক: তাইওয়ানে ৫৮ জন যাত্রী নিয়ে ট্রান্সএশিয়া এয়ারলাইনসের অভ্যন্তরীণ ফ্লাইটের একটি বিমান বিধ্বস্ত হয়েছে।স্থানীয় সময় মঙ্গলবার সকাল ১১টায় (বাংলাদেশ সময় সকাল ৯ টা) তাইওয়ানের রাজধানী তাইপের কিলাং নদীতে বিমানটি বিধ্বস্ত হয়। খবর- বিবিসি, এএফপি

বিধ্বস্ত বিমান থেকে এ পর্যন্ত ১৭ জনকে উদ্ধার করা হয়েছে। তাদেরকে স্থানীয় হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে। বিমানটির ভেতরে অনেক যাত্রী আটকা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে।

তাইওয়ানের সেন্ট্রাল নিউজ এজেন্সির (সিএনএ) বরাত দিয়ে বিবিসি জানায়, এটিআর-৭২ নামের বিমানটি তাইপের সংশান বিমানবন্দর থেকে কিনমেনের উদ্দেশে যাচ্ছিল।

বিমান বিধ্বস্তের কারণ এখনো পরিষ্কার নয়। স্থানীয় টেলিভিশনে সম্প্রচারিত ভিডিওতে দেখা যায়, বিমানটি বিধ্বস্তের আগে একটি সেতুতে ধাক্কা লাগে।

গত বছরের জুলাইয়ে খারাপ আবহাওয়ার কারণে ট্রান্সএশিয়া এয়াররাইনসের একটি বিমান বিধ্বস্ত হয়ে ৫৮ যাত্রী মারা যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ