• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নওগাঁয় মাইক্রোবাসে আগুন: আটক ৩

1423047941নওগাঁ প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুর উপজেলা সদরের পোস্ট অফিসের মোড়ে পার্কিং করে রাখা একটি মাইক্রোবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এঘটনায় পুলিশ ৩ জনকে আটক করেছে। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন- মাসুদ রানা (৩২), মোস্তফা কামাল (২৫) ও খায়রুল ইসলাম (৩৫)। তবে তাদের সম্পূর্ণ পরিচয় দেয়নি পুলিশ।
নিয়ামতপুর থানার ওসি ওবায়দুল হক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আগের দিন থেকে পোস্ট অফিসের মোড়ে ৫/৬টি মাইক্রোবাস পার্কিং করে রাখা ছিল। সকালে নাশকতাকারীরা  পেট্রল ঢেলে একটিতে আগুন ধরিয়ে দেয়। এতে ওই মাইক্রোবাসটি পুড়ে যায়। খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গেলে ৩ জন নাশকতাকারীকে হাতে নাতে আটক করা হয়। এ ঘটনায় নিয়ামতপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ