• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

৭ ফেব্রুয়ারি চৌদ্দগ্রামে সমাবেশ করবে ১৪ দল

14ঢাকা: আগামী ৭ ফেব্রুয়ারি কুমিল্লার চৌদ্দগ্রামে একটি প্রতিবাদ সমাবেশ করবে ১৪ দলীয় জোট। মঙ্গলবার চৌদ্দগ্রামে বাসে পেট্রল বোমা মেরে ৭ জনকে হত্যার ঘটনাস্থলে এ সমাবেশ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে বুধবার অনুষ্ঠিত ১৪ দলের এ বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন, আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম। সভায় সভাপতিত্ব করেন জাসদের সাধারণ সম্পাদক শরীফ নূরুল আম্বিয়া
বৈঠকে আগামী ৮ ফেব্রুয়ারি রাজধানীসহ সারাদেশে শান্তি ও গণতন্ত্রের পক্ষে মানববন্ধন করার সিদ্ধান্ত হয়। ওইদিন বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত চলবে এ মানববন্ধন। এরপর ১৪ ও ১৫ ফেব্রুয়ারি রাজধানীর বিভিন্ন স্থানে শান্তি সমাবেশ করারও সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আজকের সভায় আরো উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য নূহ উল আলম লেনিন, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক আ ফ ম বাহাউদ্দিন নাসিম ও আহমদ হোসেন। এসময় ১৪ দলের শরিকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ