• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

উত্তরবঙ্গকে এগিয়ে নিতে চাই- জয়

Joyপীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা পীরগঞ্জের কৃতি সন্তান সজীব ওয়াজেদ জয় বলেছেন, আপনারাতো আমার বাড়ির মানুষ। উত্তরবঙ্গ সব সময় পিছিয়ে থাকে। আমি উত্তরবঙ্গকে এগিয়ে নিতে চাই । এর মধ্যে পীরগঞ্জ থাকবে। কারন পীরগঞ্জে আমার বাড়ি।

বৃহস্পতিবার সকাল ১১টায় ন্যাশনাল আইসিটি ইনফ্রা-নেটওয়ার্ক ফর বাংলাদেশ গভা: ফেস-২ আওতায় সারা দেশে ট্যাবলেট পিসি বিতরন কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে রংপুরের পীরগঞ্জ উপজেলা প্রশাসনের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় সভায় জয় ওইসব কথা বলেন।

এ কার্যক্রমের আওতায় সারা দেশে ২৫ হাজার ট্যাব বিতরন কর্মসুচির অংশ হিসেবে বৃহস্পতিবার পীরগঞ্জ উপজেলায় ৩১ টিসহ ১৮ হাজার ১৩২ টি ট্যাব বিতরন করা হয়।

এ সময় পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এটিএম জিয়াউল ইসলাম, উপজেলা প্যানেল চেয়ারম্যান মোনায়েম সরকার মানু, মহিলা ভাইস চেয়ারম্যান হাবিবা বেগম মিথি , উপজেলা প্রকৌশলী মজিবর রহমান, প্রাণী সম্পদ অফিসার ডা: মাসুদার রহমান, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা: আফরোজা বেগম,কৃষি অফিসার সমীর চন্দ্র ঘোষ,উপজেলা আ’লীগ সহ-সভাপতি- অধ্যাপক সাইফুল নেওয়াজ সাকিল,আনওয়ারুল ইসলাম মান্নু, আলহাজ্ব মকবুল হোসেন সর্দার, সাধারন সম্পাদক-তাজিমুল ইসলাম শামীম, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মমিন আকন্দ,সাবেক ছাত্র নেতা নজরুল সর্দার পীরগঞ্জ প্রেসক্লাব সভাপতি-সরওয়ার জাহান সাংবাদিক সর্দার নুরুন্নবী রবু জনপ্রতিনিধি বিভিন্ন সরকারী কর্মকর্তা,রাজনৈতিক সামাজিক সংগঠন ও সুশিল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ