• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বাংলাদেশের ক্রিকেট নিয়ে বিনামূল্যে মোবাইল অ্যাপ

dream-1423219557প্রযুক্তি ডেস্ক : বাংলাদেশের ক্রিকেট নিয়ে প্রথমবারের মতো নির্মিত হয়েছে ‘ক্রিকেট বাংলাদেশ’ নামক একটি মোবাইল অ্যাপ। ক্রিকেট প্রেমীদের জন্য বিনামূল্যের এই অ্যান্ড্রয়েড অ্যাপটি তৈরি করেছে একদল স্বপ্নবাজ তরুণদের প্রতিষ্ঠান ড্রিম ৭১ বাংলাদেশ লিমিটেড।

বাংলাদেশের ক্রিকেটের খবরাখবর নিয়ে অ্যাপ তৈরির ঘটনা দেশে এটিই প্রথম। অ্যাপটির নির্মাতারা জানিয়েছেন, ক্রিকেট বাংলাদেশ অ্যাপটির রয়েছে দারুণ সব ফিচার। ফলে যাত্রা পথে জ্যামে আটকে গেলে বা অফিসে কোনো কাজে ব্যস্ত থাকলে বাংলাদেশের কোনো খেলাই আর মিস হবেনা।

অ্যাপটির ‘লাইভ স্কোরবোর্ড’ অপশনের মাধ্যমে যে কোনো মুহূর্তে খেলার সর্বশেষ স্কোর এবং ‘লাইভ নিউজ’ অপশনের মাধ্যমে বাংলাদেশের চলমান খেলার বিস্তারিত বিবরণ জানা যাবে।

অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে ‘টাইগারস’ অপশনটি থেকে সহজেই বাংলাদেশী সকল ক্রিকেটারদের প্রোফাইল ও ক্যারিয়ার পরিসংখ্যান পাওয়া যাবে। ‘ম্যাচ শিডিউল’ থেকে জানা যাবে খেলার সময়সূচি, ‘র‌্যাংকিং’ থেকে জানা যাবে খেলোয়ারদের সর্বশেষ র‌্যাককিং।

এ ছাড়া বাংলাদেশ দল ও খেলোয়াড়দের শুভেচ্ছা জানাতে অ্যাপটিতে রয়েছে ‘ফ্যানস জোন’। আর বাংলাদেশ ক্রিকেট সংক্রান্ত যে কোনো ভিডিও ডাউনলোড করা যাবে অ্যাপটির ‘ভিডিওস’ অপশনটির মাধ্যমে।

অন্যদিকে ‘সোশ্যাল’ অপশনটি ব্যবহারে করে সামাজিক যোগাযোগমাধ্যমে দেশের ক্রিকেটারদের নিয়ে বিভিন্ন তথ্য বন্ধুদের সঙ্গে শেয়ার করা যাবে।

অ্যান্ড্রয়েড স্মার্টফোনে বিনামূল্যে ‘ক্রিকেট বাংলাদেশ’ অ্যাপটি ডাউনলোড করা যাবে http://goo.gl/htwwtj লিংক থেকে। শিগগিরি আইফোনের জন্যও এই অ্যাপটি নিয়ে আসা হবে নির্মাতা প্রতিষ্ঠান ড্রিমস ৭১ বাংলাদেশ লিমিটেড সূত্রে জানা গেছে। আরও জানতে ভিজিট: www.dream71bangladesh.com। ইমেইল: dream71bangladesh@gmail.com।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ