• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে দিবালোকে গৃহবধু খুন: মামলা দায়ের

imagesসিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুরে প্রকাশ্য দিবালোকে তাহেরা বেগম (৪৫) নামে এক গৃহবধু খুন হয়েছে। শনিবার দুপুরে পৌরসভার সাহেব পাড়াস্থ রেলওয়ে অাঞ্চলিক স্কাউট ভবনে এ ঘটনা ঘটে। তাহেরা সৈয়দপুর রেলওয়ে কারখানার কর্মচারী ঢালাই সপ এর মিস্ত্রী মাহাবুবার রহমানের স্ত্রী ।

এলাকাবাসী জানান, সৈয়দপুর রেল কারখানার অধীন শহরের সাহেবপাড়া মহল্লার এল ৪৪ নম্বর রেল ফ্লাটে থাকতেন ওই দম্পতি। তাদের বড় ছেলে পাভেল রহমান টেক্সটাইল ইঞ্জিনিয়ার হিসেবে ঢাকায় কর্মরত। ছোট মেয়ে মালিহা ফারজানা পমা ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্রী। মেয়েটি কয়েকদিন আগে সৈয়দপুরে আসেন।
মেয়ে পমা জানান, দুপুরে খাবার শেষে বেলা তিনটার দিকে সে ও তার বাবা কিছু কেনাকাটার জন্য সৈয়দপুর বাজারে যান। বিকেল ৪টার দিকে এলাকার জনৈক এক ব্যক্তি তার বাবার মুঠোফোনে ঘটনার কথা জানান। বাজার থেকে বাবাসহ সে রেল কোয়াটোরে ছুটে এসে দেখতে পান তার মা তাহেরা বেগম রক্তাক্ত অবস্থায় ঘরের মেঝেতে পড়ে রয়েছেন। তার শরীরে ধারালো অস্ত্রের আঘাতে ক্ষত বিক্ষত। দ্রুত তাকে রেলওয়ে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এলাকাবাসী জানান, বিকেল প্রায় ৪টার দিকে তারা সাহেবপাড়ার ৪৪ নম্বর রেল ফ্লাট থেকে মহিলার চিৎকার শুনতে পান। এরপর বেশ কিছু লোকজন এগিয়ে এলে দেখতে পান ৬/৭ জন অপরিচিত যুবক একটি বড় ব্যাগ নিয়ে দ্রুত পালিয়ে যাচ্ছে। এলাকাবাসী ওই ফ্লাটের দরজা খোলা পেয়ে ভেতরে প্রবেশ করে বাড়ির গৃহবধূকে ঘরের মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এরপর তারা ওই গৃহবধূর স্বামীর মুঠোফোনে কল দিয়ে বিষয়টি অবগত করেন।
প্রাথমিকভাবে জানা যায়, দুর্বৃত্তরা ওই বাড়ির আলমিরা ভেঙে নগদ অর্থ, স্বর্ণালংকার, মোবাইল ও ল্যাপটপ নিয়ে ওই গৃহবধূকে হত্যা করে পালিয়ে গেছে।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ ইসমাইল হোসেন সিসি নিউজকে জানান, রাতে মৃতার ভাই সাজেদুর রহমান নিজে বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ