• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বিশ্বের প্রবীণতম স্কুল ছাত্রী!

image_115117_0সিসি ডেস্ক: ৯০ বছর বয়সে এসে জীবনে প্রথমবারের মতো স্কুলে ভর্তি হয়েছেন কেনিয়ার প্রিসিলা সিটিনেই। রিফ্ট ভ্যালিতে তার স্কুলের প্রধান শিক্ষক বলছেন, সাবেক ধাত্রী প্রিসিলা পৃথিবীর প্রবীণতম স্কুলছাত্রী।
তিনি শুধু লিখতে এবং পড়তে শিখতে দৃঢ়প্রতিজ্ঞই নন রীতিমত স্কুল-পোশাক পরে ক্লাসে যোগ দিচ্ছেন। এমনকি অংশ নিচ্ছেন নাচের এবং শারীরিক শিক্ষার ক্লাসেও।
রিফ্ট ভ্যালির লিডার্স ভিশন প্রিপারেটরি স্কুলের চতুর্থ শ্রেণীর শ্রেণীকক্ষে গিয়ে সংবাদদাতা দেখতে পান আকাশী রঙের শার্ট, লাল টাই আর সবুজ সোয়েটার পড়ে সহপাঠীদের সঙ্গে ক্লাসে যোগ দিয়েছেন প্রিসিলা। সহপাঠীরা তাকে ডাকে গোগো বলে, যার অর্থ দাঁড়ায় দাদী।

শুধু শিক্ষকেরাই নন, সহপাঠীরা এবং অন্যান্য শ্রেণীর শিক্ষার্থীরাও গোগোকে নিয়ে গর্বিত। এই স্কুলের শিক্ষার্থীদের তালিকায় গোগোর নাতী নাতনীদের সাতজন সন্তানও রয়েছে।
সংবাদদাতাকে গোগো বলেন, ‘আমি বিশ্বের শিশুদেরকে বলতে চাই, বিশেষ করে কন্যা শিশুদেরকে বলতে চাই যে শিক্ষাই তোমাদের সম্পদ। এটা অর্জন করার জন্য পেছনে ফিরে তাকিও না’। -বিবিসি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ