• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

একুশে পদক পাচ্ছেন ১৫ বিশিষ্ট নাগরিক

podok1-1423405726সিসি নিউজ: সরকার বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের ১৫ জন বিশিষ্ট নাগরিককে ২০১৫ সালের একুশে পদক প্রদানের সিদ্ধান্ত নিয়েছে।

পদকপ্রাপ্তদের বিভিন্ন অবদানের মধ্যে ভাষা আন্দোলনে একটি, মুক্তিযুদ্ধে একটি, ভাষা ও সাহিত্যে দুটি, শিল্পকলায় তিনটি, শিক্ষায় দুটি, গবেষণায় একটি, সাংবাদিকতায় একটি, গণমাধ্যমে একটি ও সমাজসেবায় তিনটি পদক দেওয়া হয়েছে।

আগামী ১৯ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী ওসমানী স্মৃতি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ২০১৫ সালের একুশে পদক প্রদান করবেন। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে।

পদকপ্রাপ্তরা হলেন : ভাষা আন্দোলনের জন্য পিয়ারু সরদার (মরণোত্তর), মুক্তিযুদ্ধে অধ্যাপক মো. মজিবর রহমান দেবদাস, ভাষা ও সাহিত্য অধ্যাপক দ্বিজেন শর্মা ও মুহম্মদ নূরুল হুদা, শিল্পকলায় আব্দুর রহমান বয়াতি (মরণোত্তর), এস এ আবুল হায়াত ও এ টি এম শামসুজ্জামান, শিক্ষায় অধ্যাপক ডা. এম এ মান্নান ও সনৎ কুমার সাহা, গবেষণায় আবুল কালাম মোহাম্মদ যাকারিয়া, সাংবাদিকতায় কামাল লোহানী, গণমাধ্যমে ফরিদুর রেজা সাগর, সমাজসেবায় ঝর্না ধারা চৌধুরী, সত্যপ্রিয় মহাথের ও অধ্যাপক ডা. অরূপরতন চৌধুরী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ