• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বঙ্গবন্ধু গোল্ডকাপের পর্দা নামল

Gold-1423421839খেলাধুলা ডেস্ক: বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের সর্বশেষ আসর বসেছিল ১৯৯৯ সালে। এরপর ২০০৯ সালে এই টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগ নেওয়া হয়। কিন্তু নানা কারণে তখন সেটা সম্ভব হয়নি। তারিখ ও বছর পেছাতে পেছাতে শেষ পর্যন্ত ২০১৫ সালের ২৯ জানুয়ারি মাঠে গড়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের তৃতীয় আসর।

৮ ফেব্রুয়ারি ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামে ১৬ বছর পর আয়োজিত এই টুর্নামেন্টের। টুর্নামেন্টের খেলাগুলো সিলেট জেলা স্টেডিয়াম ও বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।

বঙ্গবন্ধু গোল্ডকাপে বাংলাদেশ ছাড়াও অংশ নেয় মালয়েশিয়া, শ্রীলঙ্কা, বাহরাইন, থাইল্যান্ড ও সিঙ্গাপুর। ‘এ’ গ্রুপে ছিল বাংলাদেশ, মালয়েশিয়া ও শ্রীলঙ্কা। ‘বি’ গ্রুপে ছিল বাহরাইন, থাইল্যান্ড ও সিঙ্গাপুর। ‘এ’ গ্রুপ থেকে সেমিফাইনালে ওঠে বাংলাদেশ ও মালয়েশিয়া। আর ‘বি’ গ্রুপ থেকে সেমিফাইনাল নিশ্চিত করে থাইল্যান্ড ও সিঙ্গাপুর।

৫ ফেব্রুয়ারি সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনাল সিঙ্গাপুরকে ১-০ গোলে হারিয়ে ফাইনালের টিকিট পায় মালয়েশিয়া। ৬ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে শক্তিশালী থাইল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে ফাইনাল নিশ্চিত করে স্বাগতিক বাংলাদেশ।

৮ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় গ্র্যান্ড ফাইনাল। ফাইনাল ম্যাচ দেখতে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হাজির হয়েছিল ২৮ হাজার দর্শক। ফাইনালে বাংলাদেশকে ৩-২ গোলে হারিয়ে শিরোপা জিতে নেয় মালয়েশিয়া।
ফাইনালের ম্যাচ সেরা নির্বাচিত হন মালয়েশিয়ার মো. ফাইজাত। আর টুর্নামেন্ট সেরা নির্বাচিত হন বাংলাদেশের মিডফিল্ডার জামাল ভূঁইয়া।

বাংলাদেশ শিরোপা জিততে না পারলেও তাদের পারফরম্যান্স দিয়ে লাখো মানুষের হৃদয় জিতেছে। জানান দিয়েছে বাংলাদেশে ফুটবলের জনপ্রিয়তা এখনো কমে যায়নি। ভালো টুর্নামেন্ট আর ভালো মানের ফুটবল খেলতে পারলে এখনো দর্শকদের মাঠে টানা সম্ভব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ