রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে রোববার কুড়িগ্রামের রাজারহাটে সোনালী ব্যাংক চত্বরে উপজেলা আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন পূর্ব প্রতিবাদ সভায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব চাষী আব্দুস ছালাম মাষ্টারের সভাপতিত্বে বক্তব্য রাখেন-উপজেলা আওয়ামীলীগের সা. সম্পাদক আলহাজ্ব আবুনুর মো. আক্তারুজ্জামান, যুগ্ম সা. সম্পাদক দুলাল চন্দ্র রায়, যুবলীগ নেতা উশিল কুমার বর্ম্মন, মাজেদুর রহমান বুলন, ছাত্রলীগ নেতা মো. আব্দুস সালাম, মোজাফফর রহমান প্রমূখ। বক্তারা বিএনপি-জামায়াত জোটের হরতাল-অবরোধের নামে বাসে পেট্রোল বোমা দিয়ে মানুষকে পুড়িয়ে হত্যা, যানবাহনে অগ্নিসংযোগ অবিলম্বে বন্ধ করার দাবী জানান। অন্যথায় আওয়ামীলীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট রাজপথে থেকে এর উপযুক্ত জবাব দিবে বলে হুঁশিয়ারী উচ্চারণ করেন ।