• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সালমান শাহ হত্যার তদন্তে র‌্যাব

indexঢাকা: চিত্রনায়ক সালমান শাহ ‘হত্যা মামলায়’ বাদীর নারাজি গ্রহণ করে র‌্যাবকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসেন নারাজির বিষয়ে শুনানি শেষে এ আদেশ দেন। আগামী ১২ এপ্রিলের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন বিচারক।

এর আগে ‘হত্যা মামলায়’ হত্যার অভিযোগ প্রমাণিত হয়নি বলে প্রকাশিত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি দাখিল করেন তার মা নীলা চৌধুরী।

সোমবার সকালে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসের আদালতে এই নারাজি দাখিল করা হয়। বাদীপক্ষে নারাজি দাখিল করেন অ্যাডভোকেট মাহফুজ মিয়া। পরে আদালতে নারাজি বিষয়ে শুনানি করা হয়।

আদালতে নারাজি দাখিলের বিষয়টি  নিশ্চিত করেন প্রয়াত সালমান শাহের মা নীলা চৌধুরী। এ মামলাটি প্রসঙ্গে গত বছরের ২১ ডিসেম্বর সালমান শাহের মা নীলা চৌধুরী বলেছিলেন, ‘আমার ছেলে আত্মহত্যা করেনি। আমার ছেলে আত্মহত্যা করতে পারে না। অজ্ঞাতকারণে প্রকৃত সত্য আড়ালে থেকে যাচ্ছে। জুডিশিয়াল তদন্ত আমরা বিশ্বাস করি না। নারাজি দাখিল করবো।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ