• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

খানসামায় শিশু বিবাহ বন্ধে অভিভাবক সভা

Khansama news (arlymarriage) 11.02.15খানসামা প্রতিনিধি: দিনাজপুরের খানসামায় প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের শিশু বিবাহ প্রতিরোধ প্রকল্প’র আওতায় ‘সবাই মিলে ঐক্য, গড়ি শিশু বিবাহ বন্ধ করি’ শ্লোগান নিয়ে উপজেলার ভাবকী ইউনিয়নে শিশু বিবাহ বন্ধে অভিভাবক সভা অনুষ্ঠিত হয়েছে।  বুধবার দুপুর ১২টায় বাবর আলী শাহ দাখিল মাদরাসায় বেসরকারি সংস্থা এসইউপিকে’র সহযোগিতায় এবং  ম্যানেজিং কমিটি আয়োজিত সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ মো: মোজাম্মেল হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, বিশেষ অতিথি প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের শিশু বিবাহ বন্ধ করণ প্রকল্প’র প্রোগ্রাম কো-অর্ডিনেটর সুবীর কুমার কর, এরিয়া কো-অর্ডিনেটর আবুল হোসেন, সমাজ উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র’র প্রকল্প কর্মকর্তা (প্রশিক্ষণ) খায়রুল ইসলাম সহ ওই এলাকার প্রবীণ ব্যক্তিত্ব আব্দুস সোবহান উপস্থিত ছিলেন। আলোচনার পূর্বে শিশু বিবাহের কুফল সম্পর্কিত একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। পরে  অতিথি, এলাকাবাসী ও শিক্ষার্থীদের মধ্যে শিশু বিবাহ সম্পর্কিত একটি মতামত পর্ব অনুষ্ঠিত হয়। এতে শিশু বিবাহের কুফল, কারণ এবং করণীয় সম্পর্কিত বিষয় তুলে ধরা হয়। এছাড়াও প্রধান অতিথি ইউপি চেয়ারম্যান শিশু বিবাহ বন্ধে এলাকাবাসীর করণীয় ও আইনী সহায়তা প্রদানে বিশদ ভাবে আলোচনা করেন। এ সময় অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থীসহ ৩ শতাধিক জনসাধারণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ