• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বিরামপুরের শিশু সুরক্ষায় জিও-এনজিও সমন্বয়ে অভিভাবক সমাবেশ

ADPM, WVB (12.2.15)প্রেস বিজ্ঞপ্তি : দিনাজপুরের বিরামপুরে দূর্গাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে শিশু সুরক্ষায় পিতা-মাতার সচেতনতা বিষয়ক অভিভাবক সমাবেশ হয়েছে বিরামপুর থানা পুলিশ প্রশাসন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও ডেভেলপ দ্যা ভিলেজ (ডিভি) এর সহযোগিতায়।

বৃহস্পতিবার বিদ্যালয় চত্বরে দূর্গাপুর সরকারী প্রাথমিক ম্যানেজিং কমিটির সভাপতি ফজলার রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি বিরামপুর থানার ওসি তদন্ত সাকিলা পারভিন বাল্য বিবাহ প্রতিরোধে পিতা-মাতার করনীয় ও পুলিশ প্রশাসনের ভুমিকা তুলে ধরেন। শিশু সুরক্ষায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র ভূমিকা তুলে ধরেন বিরামপুর এডিপি ম্যানেজার লিটন মন্ডল। বাল্যবিবাহ প্রতিরোধে ডিভি’র ভূমিকা তুলে ধরেন নির্বাহী পরিচালক এ্যাডভোকেট মোরশেদ মানিক। বাল্য বিবাহ প্রতিরোধে ইউনিয়ন পরিষদের ভুমিকা তুলে ধরেন চেয়ারম্যান মোস্তাফিজুল রহমান ফিজুল।

শিশুর ঝরে পড়া রোধে পিতামাতার করনীয় সম্পর্কে আলোচনা করেন বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোসলেম উদ্দিন । শিশু সুরক্ষায় ও ঝরে পড়া রোধে এলাকার সচেতন নাগরিকের ভূমিকা তুলে ধরেন অভিভাবক বাবুল সরকার।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বিরামপুর এডিপির স্পন্সরশীপ এন্ড চাইল্ড প্রোটেকশন টিম লিডার নরেশ মারান্ডীর পরিচালনায় এবং বিদ্যালয়ের অভিভাবক সদস্য আক্কাস আলীর সঞ্চালনায় সমাবেশে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, অভিভাবক সাজেদুর রহমান, দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুভাস চন্দ্র সাহা । এতে ৩ শতাধিক অভিভাবক, শিক্ষক, সুধী, মিডিয়া কর্মী, এনজিও প্রতিনিধি ছাড়াও শিক্ষার্থীরা অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ