• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

‘গড়ে তুলি আগামী’ প্রচারাভিযান এখন দিনাজপুরে

Dinajpur-Bycycle Ride-Picসিসি নিউজ: ‘গড়ে তুলি আগামী’ স্লোগানের প্রত্যয়ে জন্মগত ক্লাবফুট এবং ঠোঁট ও তালুকাটা সমস্যা নিয়ে জনসচেতনতার জন্য লায়ন মোখলেছুর রহমান ফাউন্ডেশন (এলএমআরএফ)  এর দু’সদস্যের প্রতিনিধি এখন দিনাজপুরে অবস্থান করছে। সাইকেলে চড়ে প্রচারাভিযান পরিচালনা করছে তারা। জন্মগত ক্লাবফুট, ঠোঁট ও তালুকাটা চিকিৎসা না করালে প্রতিটি শিশুর জীবন হতে পারে শারীরিক ও সামাজিকভাবে বিপন্ন। আর এ ধরনের সমস্যা নিয়ে আমাদের দেশে রয়েছে নানা ধরনের কুসংস্কার। সমস্যাগুলোর উত্তরণে সকলের আন্তরিক অংশগ্রহণ প্রয়োজন। অধিকাংশ অভিভাবকই এ সকল জন্মগত সমস্যা নিয়ে অবগত নয়, ফলে সন্তানের সুচিকিৎসার ব্যাপারে প্রয়োজনীয় সঠিক তথ্য না থাকায়, চিকিৎসার আওতার বাইরেই থেকে যাচ্ছে অধিকাংশ আক্রান্ত শিশু।
এলএমআরএফ বেসরকারি স্বেচ্ছাসেবী উন্নয়নমূলক ও দাতব্য সংস্থা। সুবিধাবঞ্চিত দরিদ্র রোগী, যারা জন্মগতভাবে ঠোঁট ও তালুকাটা এবং মুগুর পা বা ক্লাবফুট আক্রান্ত তাদের বিনামূল্যে উন্নতমানের ও আধুনিক চিকিৎসা সেবা দেওয়াই এই সংস্থার প্রধান লক্ষ্য। শুরু থেকে অদ্যাবধি পর্যন্ত চট্টগ্রাম ও চট্টগ্রাম বিভাগের জেলাসমূহে প্রায় ৫০০০ জন ঠোঁট ও তালুকাটা রোগীকে সফলভাবে অপারেশন এবং ২৫০০ এর অধিক রোগীর মুগুর পা এর বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
শিশুদের কল্যাণে কাজ করা ও এ সংক্রান্ত বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দেশব্যাপী এ সাইকেল প্রচারাভিযানে অংশ নিয়েছেন তরুণ সাইক্লিস্ট শরিফুল ইসলাম হিরণ ও বাহারুল ইসলাম। এ শুভ উদ্যোগকে পরিকল্পনার মাঝে সীমাবদ্ধ না রেখে, বাস্তবায়নের লক্ষ্যে স্বেচ্ছাসেবী সংস্থা হিসেবে এলএমআরএফ ঠোঁট ও তালুকাটা এবং মুগুর পা আক্রান্ত শিশুদের বিনামূল্যে সুচিকিৎসার সুযোগকে ছড়িয়ে দিতে এবং এ সংক্রান্ত সচেতনতা বৃদ্ধিতে দেশব্যাপী সাইকেল চড়ে ব্যতিক্রমী এ প্রচারাভিযান কর্মসূচী বাস্তবায়ন করছে। আর এই জনসচেতনতামূলক প্রচারাভিযানকে সফল করতে আর্থিক সহযোগীতায় এগিয়ে এসেছে পেডরোলো এন.কে. লিমিটেড, উত্তরা মোটরস্ লিমিটেড এবং প্রাইম ব্যাংক লিমিটেড।
গত ৬ ডিসেম্বর’১৪ চট্টগ্রাম থেকে আনুষ্ঠিকভাবে এ শুভ উদ্যোগের যাত্রার সূচনা হয়, এবং পর্যায়ক্রমে ৩০ তম জেলা শেষ করেন।
বাংলাদেশের সকল জেলায় এ সাইক্লিস্টদ্বয় তাদের প্রচারাভিযান পরিচালনা করবে। এরই ধারাবাহিকতায় সাইক্লিষ্টদ্বয় ১৩ ফেব্রুয়ারি দিনাজপুরে জেলায় এ সকল বিষয়ে তথ্য ও সচেতনতামূলক উপকরণ বিতরনও উপস্থিত জনতার সাথে জনসংযোগ করেন। এ সময় উপস্থিত জনতা তাদের এই কল্যাণমূলক কাজের জন্য সাধুবাদ জানান। এছাড়াও সাইক্লিষ্টদ্বয় এ বিষয়ে অবহিত করতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দিনাজপুর মোঃ আবু রায়হান মিঞা, এডিসি ( শিক্ষা ও আইসিটি) মোঃ তৈৗফিক ইসলাম, জেলা প্রশাসনের নেজারত ডিপুটি কালেক্টরেট (এনডিসি) আবুজার গিফারি,  সহকারি কমিশনার পুলক কুমার মন্ডল, সহকারি কমিশনার মাশফাকুর রহমান, সহকারি কমিশনার জোবায়ের রাশেদ, ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করেন। সবশেষে তারা জয়পুরহাট এর উদ্দেশ্যে তাদের সাইকেল প্রচারাভিযান যাত্রা শুরু করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ