• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রেল লাইনের ফিসপ্লেট খোলার সময় যুবক আটক : পুরস্কৃত চার আনসার সদস্য

rail-1423930147গাজীপুর : গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-রাজশাহী রেল লাইনের ফিসপ্লেট খোলার সময় শনিবার রাতে আনসার সদস্যরা এক যুবককে আটক করে পুলিশে দিয়েছেন।

আটক যুবকের নাম মো. জাহাঙ্গীর আলম ওরফে মিজান (২০)। সে মৌলভীবাজারের কুলাউড়া থানার গাজীপুর চাবাগান এলাকার ফরিদ আহমেদের ছেলে। এ ঘটনায় জেলা প্রশাসক চার আনসার সদস্যকে ২০ হাজার টাকা পুরস্কার দিয়েছেন।

আনসার ও ভিডিপির গাজীপুর জেলা কমান্ড্যান্ট মীর আলমগীর হোসেন জানান, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কালিয়াকৈর উপজেলার মাটিকাটা এলাকায় ৬-৭ জন যুবক রেল লাইনের ফিসপ্লেট খুলছিল। এ সময় রেল লাইনে ডিউটিরত আনসার সদস্যরা তাদের ধাওয়া করে জাহাঙ্গীরকে ধরে ফেলেন। অন্যরা পালিয়ে যায়। পরে তাকে কালিয়াকৈর থানা পুলিশে সোপর্দ করা হয়।

কালিয়াকৈর থানার সেকেন্ড অফিসার মো. মাসুদ আলম জানান, আটক জাহাঙ্গীরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সত্যজিত রায় দাস জানিয়েছেন, আটক দুষ্কৃতকারীর বিরুদ্ধে কালিয়াকৈর থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়েছে। জেলা প্রশাসক মো. নূরুল ইসলাম দুষ্কৃতকারীকে আটকে করায় ওই চার আনসার সদস্যের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে পুরস্কার দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ