• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুরের রানীরবন্দরে পুলিশের গাড়িতে হামলা : গুলিবিদ্ধ শিবির নেতাসহ আটক-২

?????????সিসি নিউজ : দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রানীবন্দরে আসামি ছিনিয়ে নিতে পুলিশের গাড়িতে হামলা করেছে জামায়াত-শিবির কর্মীরা। এসময় বেশ কয়েকটি ককটেলও বিস্ফোরণ ঘটিয়েছে হামলাকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড গুলি ও রাবার বুলেট ছুঁড়ে। এতে গুলিবিদ্ধ হয়েছে রানীবন্দর শিবিরের সাংগঠনিক শাখার সভাপতি মতিয়ার রহমান (২৫)।
পুলিশ গুলিবিদ্ধ শিবিরর নেতা মতিয়ার রহমান ও তার বড় ভাই জামায়াত নেতা ডা. খোদা বক্সকে গ্রেফতার করেছে। শনিবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
দিনাজপুর জেলা পুলিশ সুপার মো. রুহুল আমিন জানান, জামায়াত নেতা ডা. খোদা বক্সকে  ডিবি পুলিশ গ্রেফতার করলে তার ভাই রানীবন্দর শিবিরের সাংগঠনিক শাখার সভাপতি মতিয়ার রহমান ও তার লোকজন লাঠিসোটা নিয়ে পুলিশের গাড়িতে হামলা চালায়। বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আসামি ছিনিয়ে নেয়ার চেষ্টা চালায় তারা। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড গুলি ও রাবার বুলেট ছুঁড়ে। এতে গুলিবিদ্ধ হয়, রানীবন্দর শিবিরের সাংগঠনিক শাখার সভাপতি মতিয়ার রহমান। পরে শহর থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গুলিবিদ্ধ শিবিরর নেতা মতিয়ার রহমানকে পুলিশ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। চিকিৎসকরা জানিয়েছে, মতিয়ারের পা ও হাতে গুলিবিদ্ধ হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ