• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দীঘদিনের্র স্বপ্ন পূরণ হতে যাচ্ছে কাহারোলবাসীর

888888কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল এর প্রচেষ্টায় কাহারোল উপজেলা তথা দিনাজপুর জেলাবাসীদের দীর্ঘদিনের প্রত্যাশা কান্তজীউ মন্দির সংলগ্ন ঢেপা নদীর উপর নির্মিত ব্রীজটি আর কিছুদিনের মধ্যে চলাচলের জন্য উন্মুক্ত করা হবে বলে প্রকৌশল অধিদপ্তর থেকে জানা যায়। ব্রীজটির দৈর্ঘ্য ২৮০ মিঃ এবং প্রস্থ ৭.৩ মিঃ ১৬ কোটি ৪৪ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত করা হয়েছে। এই ব্রীজটি নির্মানের জন্য বিগত ৪ দলীয় জোট বিএনপি জামায়াত এর আমলে কান্তজীউ মন্দির সংলগ্ন ব্রীজটি নির্মানের জন্য বার বার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু তারা নির্মান করতে পারেন নাই। তারা শুধু প্রতিশ্রুতি দিয়েই গেছেন, কিন্তু তা কখনই বাস্তবায়ন করতে পারেন নাই। আ’লীগ সরকার আশার পর থেকেই দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল এই ব্রীজ নির্মানের ব্যাপারে জাতীয় সংসদে কথা উত্থাপন এবং তার ক্লান্ত প্রচেষ্টায় ব্রীজটি নির্মান হয়েছে। ব্রীজটি নির্মানের ফলে কান্তজিউ মন্দির ও পর্যটন কেন্দ্রের সাথে দেশে সব জেলার যোগাযোগের সহজতর হল। কান্তজিউ মেলার সময় ঢেপা নদীটির ব্রীজ না থাকার কারনে দর্শনার্থীদের চরম দূর্ভোগ পোহাতে হয়েছিল, তা আর থাকল না। ইহা ছাড়া কান্তজিউ মন্দির সংলগ্নে একটি পর্যটন রেস্তোরা, একটি মটেল ও ৩ তলা বিশিষ্ট একটি মার্কেট এমপি গোপালের প্রচেষ্টায় নির্মিত হচ্ছে। আরও প্রকাশ থাকে যে, জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপালের প্রচেষ্টায় কাহারোল উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাট, কালভার্ট, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও বিদ্যুতের ব্যাপক উন্নয়ন হয়েছে এবং তিনি উন্নয়নের ধারাবাহিকতার কাজ চালিয়ে যাচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ