• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রানীরবন্দরে গুলিবিদ্ধ শিবির নেতা মতিয়ার মারা গেছে

?????????দিনাজপুর ও চিরিরবন্দর প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রানীবন্দরে পুলিশের গুলিতে আহত শিবির নেতা মতিয়ার রহমান চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার সকালে রাজধানী ঢাকার জাতীয় হৃদরোগ হাসপাতালে মারা গেছেন। চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান এর সত্যতা স্বীকার করেছেন।
শনিবার রাতে আসামী ছিনিয়ে নিতে পুলিশের গাড়ীতে হামলার সময় গুলিবিদ্ধ হয় রানীবন্দর শিবিরের সাংগঠনিক শাখার সভাপতি মতিয়ার রহমান। গুলিবিদ্ধ শিবিরর নেতা মতিয়ার রহমানকে আটকের পর পুলিশ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পায়ে দু’টি এবং হাতে একটিসহ ৩টি গুলিবিদ্ধ হয় শিবির নেতা মতিয়ার। গুলিবিদ্ধ মতিয়ারের অবস্থার অবনতি হলে রাত পৌনে ২টায় তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার সকাল ১০টায় রাজধানী ঢাকার জাতীয় হৃদরোগ হাসপাতালে মারা যায়। হৃদক্রিয়ার সমস্যা দেখা দিলে তাকে চিকিৎসকরা স্থানান্তর করে বলে পুলিশ জানিয়েছে।
দিনাজপুর জেলা পুলিশ সুপার মো. রুহুল আমিন জানান, দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রানীবন্দরে শনিবার রাত ৯টায় জামায়াত নেতা ডা. খোদা বক্সকে  ডিবি পুলিশ গ্রেফতার করলে তার ভাই রানীবন্দর শিবিরের সাংগঠনিক শাখার সভাপতি মতিয়ার রহমান ও তার লোকজন লাঠিসোটা নিয়ে পুলিশের গাড়ীতে হামলা চালায়। বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আসামী ছিনিয়ে নেয়ার প্রচেষ্টা চালায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড গুলি ও রাবার বুলেট ছুঁড়ে। এতে গুলিবিদ্ধ হয় রানীরবন্দর শিবিরের সাংগঠনিক শাখার সভাপতি মতিয়ার রহমান (২৫)। পরে শহর থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গুলিবিদ্ধ শিবিরর নেতা মতিয়ার রহমানকে পুলিশ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। গুলিবিদ্ধ মতিয়ারের অবস্থার অবনতি হলে রাত পৌনে ২টায় মতিয়ারকে ঢাকায় স্থানান্তর করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ