• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

‘মোসাদের’ ৩ চরকে জনসমক্ষে হত্যা করল আইএস

IS-1423991085আন্তর্জাতিক ডেস্ক : চরবৃত্তির দায়ে সিরিয়ার আল-বাব এলাকায় জনসমক্ষে দুইজনের মৃত্যুদণ্ড কার্যকর এবং একজনকে ক্রুশবিদ্ধ করে হত্যা করেছে ইসলামিক স্টেট (আইএস)।

প্রকাশিত একটি ছবিতে দেখা যাচ্ছে, হাত-পা বাঁধা কমলা রঙের পোশাক পরা দুই জনকে পেছন থেকে গুলি করে হত্যা করছে কালো পোশাকধারী বেশ কিছু অস্ত্রধারী। তাদের ঘিরে রেখেছে বেশকিছু উৎসুক জনতা।

আরেকটি ছবিতে একই রঙের পোশাক পরা এক ব্যক্তিকে হত্যার পর ক্রুশবিদ্ধ করে ঝুলিয়ে রাখা হয়েছে। তার গায়ে ঝোলানো আরবিতে লেখা এক বার্তায় বলা হয়েছে, চরবৃত্তির দায়ে তাকে এই সাজা দেওয়া হয়েছে। তারা ইসলায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ করত বলে দাবি করেছে আইএস।

আইএস জানায়, বিদেশী যোদ্ধা হিসেবে তাদের নিয়োগ দেওয়া হয়েছিল। কিন্তু পরে তাদের চরবৃত্তির বিষয়টি ধরা পড়ায় মৃত্যুদণ্ডাদেশ দেন সংগঠনের নেতারা।

ক্রুশবিদ্ধ করে হত্যার শিকার ইসরায়েলি নাগরিক মোহাম্মদ মুসাল্লাম (১৯) এর আগে আইএসের অনলাইনভিত্তিক সংবাদমাধ্যম দাবিককে জানিয়েছিলেন, তিনি সিরিয়ায় এসে আইএসে যোগ দিয়েছেন। কিন্তু এক সময় তিনি বাড়িতে ফিরতে চান বলে ওই সংবাদমাধ্যমের কাছে মন্তব্য করেন। অপর দুইজন কোন দেশের নাগরিক প্রতিবেদনে তা বলা হয়নি।

তবে ইসরায়েল সরকার তাদের চর হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়টি অস্বীকার করেছে। মুসাল্লামের বাবা দাবি করেছেন, পর্যটক হিসেবে তুরস্ক ভ্রমণের সময় তাকে অপহরণ করা হয়।

তথ্যসূত্র : ডেইলি মেইল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ