• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বিয়ে করলেন রবি চৌধুরী

robi_63026.gifবিনোদন ডেস্ক: একাকী জীবনের সমাপ্তি ঘটালেন গায়ক রবি চৌধুরী। ভালোবাসা দিবসের শুভক্ষণেই ভালোবাসার মানুষটির হাত আমৃত্যু ধরে রাখার অঙ্গীকার করলেন তিনি।

১৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় রিফাত আরা রামিজার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন জনপ্রিয় এই কণ্ঠশিল্পী। পাত্রী রামিজা ঢাকা মেডিকেল কলেজের শেষ বর্ষের ছাত্রী। পরিচয়, বন্ধুত্ব, প্রেম এবং বিয়ে- সম্পর্কের বাঁধনের এই চিরায়ত সূত্র ধরেই নবদম্পতির পথচলা। গত চার বছর ধরেই প্রেম করছেন তারা।

ঢাকার মেরুল বাড্ডায় রবি চৌধুরীর বাসায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এ বিয়েতে উপস্থিত ছিলেন দুই পরিবারের ঘনিষ্ট আত্মীয় স্বজন। বিয়ের পরে নববধুর
সঙ্গে ছবি তুলে ফেসবুক প্রোফাইলে প্রকাশ করেন গায়ক। আরও বলেন, ‘বিয়ের জন্য সুন্দর একটি দিনের অপেক্ষায় ছিলাম। অবশেষে ভালোবাসা দিসবকে বেছে নিলাম আমরা।’

জানা যায়, কিছুদিনের মধ্যেই জমকালো এক বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করবেন রবি চৌধুরী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ