আন্তর্জাতিক ডেস্ক : অপহৃত ২১ মিশরীয় খ্রিস্টান সম্প্রদায়ের মানুষকে শিরশ্ছেদের দাবি করেছে ইসলামিক স্টেটস (আইএস)। রোববার রাতে এক ভিডিও প্রকাশ করে এ দাবি করা হয়েছে।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানায়, কমলা রঙের পোশাক পরিহিত হাতকড়া পরানো ২১ মিশরীয় নাগরিককে গলা কেটে হত্যা করার দৃশ্য ভিডিওতে প্রকাশ করেছে জঙ্গি সংগঠনটি। তারা দাবি করেছে, এ ২১ জনকে হত্যার মাধ্যমে মিশরীয় খ্রিস্টানদের হাতে মুসলিম নারীদের অপমানের বদলা নেওয়া হয়েছে।
মিশরীয় সরকার এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। গত জানুয়ারি মাসে আইএসের লিবিয়া শাখা এই ২১ জনকে অপহরণ করে।
তথ্যসূত্র : বিবিসি, রয়টার্স।