• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বাল্য বিয়ে দিব না, জেলে যাব না !

O.C (Birampur) 16.02.2015প্রেস বিজ্ঞপ্তি: বাল্য বিয়ের কঠোর শাস্তির বিধান শুনে বিরামপুরের জোতবানী ইউনিয়নের অভিভাবকরা অঙ্গিকার করেছেন তারা বাল্য বিয়ে দিবেন না এবং জেলে যাবেন না। সোমবার দুপুরে শিবপুর স্কুল চত্বরে এক অভিভাবক সমাবেশে প্রধান অতিথি বিরামপুর থানার ওসি (তদন্ত) সাকিলা পারভিন এর বক্তবের প্রেক্ষিতে অভিভাবকরা উপরোক্ত অঙ্গিকার করেন। প্রধান অতিথি বলেন, ১৮ বছরের নীচে কোন মেয়ে এবং ২১ বছরের নীচে কোন ছেলের বিয়ে দেয়া হলে সেটি বাল্য বিয়ে হিসেবে অপরাধ বলে গন্য হবে। এর শাস্তি উভয় পক্ষ এবং সহযোগিতাকারী সকলেরই দুই বছর পর্যন্ত জেল বা ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় দন্ডে দন্ডিত হবেন।

দিনাজপুরের বিরামপুরে শিবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে শিশু সুরক্ষায় পিতা-মাতার সচেতনতা বিষয়ক অভিভাবক সমাবেশটি হয়েছে বিরামপুর থানা পুলিশ প্রশাসন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও ডেভেলপ দ্যা ভিলেজ (ডিভি) এর সহযোগিতায়।

বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব আছির উদ্দিন মন্ডলের সভাপতিত্বে সমাবেশে শিশু সুরক্ষায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র ভূমিকা তুলে ধরেন বিরামপুর এডিপি ম্যানেজার লিটন মন্ডল। বাল্যবিবাহ প্রতিরোধে ডিভি’র ভূমিকা ও আইনী ব্যাখ্যা তুলে ধরেন নির্বাহী পরিচালক এ্যাডভোকেট মোরশেদ মানিক।

শিশুর ঝরে পড়া রোধে পিতামাতার করনীয় সম্পর্কে আলোচনা করেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক সামসুল হুদা। শিশুর ঝরে পড়া রোধে এলাকার সচেতন নাগরিকের ভূমিকা তুলে ধরেন সহকারী শিক্ষক আ: হাকিম মোল্লা।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বিরামপুর এডিপির স্পন্সরশীপ এন্ড চাইল্ড প্রোটেকশন টিম লিডার নরেশ মারান্ডীর পরিচালনায় এবং বিদ্যালয়ের সহকারী শিক্ষক আ: হাকিম মোল্লার সঞ্চালনায় সমাবেশে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, শিবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ: ওয়ায়েদ, শিক্ষার্থী মোহতাসি মেহেবুব ফাহিম ও শিপ্রা রাণী। এতে ৫ শতাধিক অভিভাবক, শিক্ষক, সুধী, মিডিয়া কর্মী, এনজিও প্রতিনিধি ছাড়াও শিক্ষার্থীরা অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ