• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সঙ্গীতে রুনার সুবর্ণজয়ন্তী উপলক্ষে কনসার্ট

101130_1বিনোদন ডেস্ক: সঙ্গীত জীবনে ৫০ বছর পূর্ণ করেছেন উপমহাদেশের বরেণ্য কণ্ঠশিল্পী রুনা লায়লা। এ উপলক্ষে আগামী ১০ এপ্রিল সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেইমে আয়োজন করা হয়েছে ‘গোল্ডেন জুবিলি সেলিব্রেশন অব রুনা লায়লা’ শীর্ষক এক কনসার্টের। এখানে সঙ্গীতশিল্পী রুনা লায়লা তার গাওয়া সোনালি দিনের গানগুলো পরিবেশন করবেন।

অন্তরঙ্গ এন্টারটেইনমেন্টের আয়োজনে এ কনসার্টে রুনা লায়লার সঙ্গে আরো গাইবেন ভারতীয় সঙ্গীতশিল্পী কেকে। এ ছাড়া অনুষ্ঠানে অংশ নেবেন পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ। সম্প্রতি ‘খুবসুরত’ চলচ্চিত্রে সোনম কাপুরের বিপরীতে অভিনয়ের মধ্য দিয়ে বলিউডে পা রেখেছেন তিনি।

জানা গেছে, ‘গোল্ডেন জুবিলি সেলিব্রেশন অব রুনা লায়লা’ শীর্ষক এ কনসার্টের টিকিট শিগগিরই ছাড়া হবে।

দীর্ঘ সঙ্গীত ক্যারিয়ারে দেশ-বিদেশ থেকে অসংখ্য পুরস্কার-সম্মাননা পেয়েছেন এই কণ্ঠশিল্পী। এ অর্জনের মুকুটে এবার যুক্ত হচ্ছে আরেকটি পালক। আগামী বুধবার কলকাতার নজরুল মঞ্চে তার হাতে তুলে দেওয়া হবে ‘রেডিও মিরচি মিউজিক অ্যাওয়ার্ডস’।

বিশ্ব সঙ্গীতাঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা দেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ