• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সাকিব-মুশফিক জুটিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ

image_118172_0খেলাধুলা ডেস্ক: লড়ছেন সাকিব-মুশফিক। ৪০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ১৯৪। মুশফিক ৪০ সাকিব ৪৬ রান। শেয় পাঁচ ওভারে এই দুজন করেছেন ৫০ রান। বিশ্বকাপ মিশন শুরু করেছে বাংলাদেশ। ক্যানবেরার মানুকা ওভালে আফগানিস্তানের বিরুদ্ধে খেলছে বাংলাদেশ। টস জিতে ব্যাট করছে টাইগাররা।
টপঅর্ডারে তামিম, বিজয়, মাহমুদউল্লাহরা ব্যাট হাতে জ্বলে উঠতে না পারলেও সাকিব-মুশফিকের জুটিতে এগিয়ে চলেছে বাংলাদেশ দল। এদিকে বাংলাদেশের পক্ষে ওয়ানডে ক্রিকেটে প্রথম ব্যাটসম্যান হিসেবে ৪ হাজার রান পূর্ণ করেছেন সাকিব আল হাসান। বুধবার আফগানদের বিরুদ্ধে ৩৭তম ওভারের শেষ বলে চার মেরে এই মাইলফলক স্পর্শ করেন তিনি। আউট হয়েছেন  তামিম, বিজয়, মাহমুদউল্লাহ ও সৌম্য সরকার।

দলীয় ৪৭ রানে সাজঘরে ফিরে গেছেন তামিম ইকবাল। মিরওয়াইস আশরাফের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন তিনি। ৪২ বলে ১৯ রান করেন তামিম। ৫ রান পর বিজয়ও আউট হন। ৫৫ বলে ২৯ রান করে এলবির ফাঁদে পড়েন তিনি।
ম্যাচের শুরু থেকেই মানুকা ওভালে হাজির হয়েছে অস্ট্রেলিয়া প্রবাসী বাঙালিরা। গ্যালারিতে ‘বাংলাদেশ, বাংলাদেশ’ গর্জনটা উদ্দীপ্ত করবে টাইগারদের।
ব্যাট হাতে বাংলাদেশের শুরুটা খারাপ হয়নি। তারপরও আফগানিস্তানের পেসাররা নিয়ন্ত্রিত বোলিং করছেন। যার ফলে বাংলাদেশের রানের চাকা কিছুটা শ্লথ ছিল।
বাংলাদেশের একাদশে রয়েছেন তামিম ইকবাল, এনামুল হক বিজয়, মুমিনুল হক, সৌম্য সরকার, সাব্বির রহমান, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মাশরাফি বিন মতুর্জা, রুবেল হোসেন ও তাসকিন আহমেদ।
একাদশ থেকে বাদ পড়েছেন নাসির হোসেন, আল-আমিন হোসেন, দুই স্পিনার আরাফাত সানি ও তাইজুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ