নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরীতে ৬ জামায়াত-শিবির নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে নেওয়াশী বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়।
আটককৃতরা হলেন, নেওয়াশী উত্তর শিবির সভাপতি বোয়ালভীড় গ্রামের সিরাজুল ইসলামের ছেলে হারুন অর রশিদ (১৮), জামায়াত কর্মী বোয়ালভীড় গ্রামের শাহজাহান আলীর ছেলে আজিজুল ইসলাম (৪২), নখরাজপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে নুর হোসেন (৫৫), রাবাইতাড়ী গ্রামের জমির উদ্দিনের ছেলে বেলাল হোসেন (২৫), নেওয়াশী গ্রামের আব্দুল হালিমের ছেলে শাহ আলী (৩২) ও শিবির কর্মী বোয়ালভীড় গ্রামের মৃত হাসমত আলীর ছেলে আফজাল হোসেন (৪৬)।
পুলিশ জানায়, তারা উপজেলার নেওয়াশী বাজারের ‘শাহ আলী’ নামক দর্জির দোকানের ভিতরে গোপন বৈঠকে নাশকতার পরিকল্পনা করছিল। এ সংবাদ পেয়ে কুড়িগ্রাম সহকারী পুলিশ সুপার (এ সার্কেল) মাসুদ আলম এর নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
কুড়িগ্রাম সহকারী পুলিশ সুপার (এ সার্কেল) মাসুদ আলম বলেন, তারা নাশকতার উদ্দেশ্যে পরিকল্পনা করছিল এবং দীর্ঘদিন ধরে এলাকায় জামায়াতের পক্ষে কার্যক্রম চালিয়ে আসছে।