• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

হত্যা-সংলাপ একসঙ্গে নয়

GAIBANDHA-PIC01গাইবান্ধা: গণতন্ত্রের নামে মানুষ পুড়িয়ে হত্যা করা আর সংলাপ কখনোই একসঙ্গে চলতে পারে না বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘অবরোধ-হরতালের নামে সহিংসতা-নাশকতা এবং গণতন্ত্রের নামে মানুষ পুড়িয়ে হত্যা করা আর সংলাপ কখনোই একসঙ্গে চলতে পারে না।’

বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধার সাঘাটা উপজেলার জুমারবাড়ির বাঙ্গালী নদীর উপর মেলান্দহ ঘাটে সড়ক সেতু উদ্বোধনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন । বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ করে ওবায়দুল কাদের বলেন, ‘আন্দোলনের নামে সহিংসতা-নাশকতা চালিয়ে সরকার পরিবর্তনের যে স্বপ্ন দেখছেন তা কখনই পুরণ হবে না।’

সেতু উদ্বোধন শেষে এ উপলক্ষে বলিয়ার বেড় স্কুল মাঠে সাঘাটা-ফুলছড়ি আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাবি মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- সুন্দরগঞ্জ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন, বগুড়া সারিয়াকান্দির সংসদ সদস্য আব্দুল মান্নান, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সৈয়দ শামস-উল-আলম হিরু প্রমুখ।

দীর্ঘ ১৪ বছর পর গাইবান্ধা জেলার দক্ষিণাঞ্চলের চরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন সাঘাটার জুমারবাড়ি এলাকায় গাইবান্ধা-জুমারবাড়ি-বগুড়ার সোনাতলা সড়কে বাঙ্গালি নদীর উপর মেলান্দহ ঘাটে সেতুটি নির্মিত হয়। ফলে বগুড়া তথা রাজধানীর যোগাযোগের ক্ষেত্রে এ সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কারণ সেতুটি হওয়ায় ৮০ কিলোমিটার সড়ক ঘুরে এখন আর গাইবান্ধা-পলাশবাড়ি বিকল্প পথে যাতায়াত করতে হবে না এ এলাকার মানুষের।

মেলান্দহ সেতুটি ৭ স্প্যান বিশিষ্ট এবং ২৬০ দশমিক ৭৬ মিটার দীর্ঘ। এই সেতু নির্মাণে ২৪ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। সেতুর দু’ধারে ১ কিলোমিটার করে অ্যাপ্রোচ সড়ক নির্মাণ করা হয়। এছাড়া এর নিরাপত্তার জন্য উভয় পাড়ে তীর সংরক্ষণের কাজও করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ