• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নতুন রেকর্ডের সামনে সাকিব

sakib-al-hasan-e1422767437661খেলাধুলা ডেস্ক: ক্রিকেটের তিন ফরম্যাটের র‌্যাংকিংয়ে নাম্বার ওয়ান অল রাউন্ডার। ব্যাট-বল হাতে যেন জ্বলন্ত বারুদ। সাকিব আল হাসান মানেই যেন দুর্দান্ত অল রাউন্ডের মূর্ত প্রতীক। চলমান ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের প্রথম ম্যাচেই আফগানিস্তানের বিপক্ষে তা দেখিয়েছেন তিনি। ব্যাট হাতে ৬৩ রান, বল হাতে দুই উইকেট। ম্যাচ সেরার পুরস্কার না পেলেও একটি অনন্য অর্জন হয়ে গেছে এরই মধ্যে।  বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে চার হাজার রানের মাইলফলকে পা রেখেছেন সাকিব আল হাসান। এবার আরও একটি নতুন রেকর্ডের সামনে বিশ্বসেরা অল রাউন্ডার।

আর মাত্র চারটি উইকেট পেলেই বিশ্বকাপে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট নেয়ার কীর্তি গড়বেন তিনি। পেছনে ফেলবেন সতীর্থ স্পিনার আব্দুর রাজ্জাককে। বিশ্বকাপে এখন পর্যন্ত সাকিবের মোট উইকেট ১৭টি। ২০ উইকেট নিয়ে সবার উপরে আছেন রাজ্জাক। আর মাত্র তিনটি উইকেট পেলে রাজ্জাককে ছুঁবেন সাকিব, আর চারটি হলে এককভাবেই অধিকার করবেন শীর্ষস্থান।

রাজ্জাক খেলেছেন দুটি বিশ্বকাপ (২০০৭ ও ২০১১)। তবে সাকিবের এটা টানা তৃতীয় বিশ্বকাপ। বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট প্রাপ্তির তালিকায় রাজ্জাক ও সাকিবের পরই আছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তার উইকেট সংখ্যা ১৪টি। এরপর চতুর্থ স্থানে যৌথভাবে রয়েছেন সাবেক ক্রিকেটার খালেদ মাহমুদ সুজন ও মোহাম্মদ রফিক। দুজনের উইকেট ১২টি করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ