সিসি নিউজ: নীলফামারীতে নানা কর্মসুচীর মধ্য দিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমির ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
বৃহষ্পতিবার বেলা ১১টায় একটি বনাঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষীণ শেষে শিল্পকলা অডিটোরিয়ামে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএএম রফিকুন্নবী, জেলা কালচারাল অফিসার আসাফ উদ দৌলা, সদর উপজেলা পরিষদের নারী ভাইস-চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী, সম্মিলিত সাংস্কৃতিক জোট নীলফামারী জেলা শাখার আহবায়ক আহসান রহিম মঞ্জিল, নীলফামারী ভাওয়াইয়া একাডেমির সভাপতি আতাউর রহমান মুকুল বক্তব্য রাখেন প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায়।
শিল্পকলা একাডেমির সদস্য, সাংস্কতিক ব্যক্তিত্ব, শিল্পি ও সংস্কৃতিমনা বিভিন্ন বয়সী মানুষ অংশগ্রহণ করেন কর্মসুচীতে।