• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরের আকাশে উড়বে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান

2040.thumbnailসিসি নিউজ: সৈয়দপুরের আকাশে আবারো উড়বে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান। সৈয়দপুর-ঢাকা রুটের পাশাপাশি অভ্যন্তরীণ ৫টি রুটে আগামী ৬ এপ্রিল থেকে বিমান চলাচলের ঘোষণা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বৃহস্পিতবার জানানো হয়, ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রুটে কানেক্টিং ফ্লাইটের পাশাপাশি কক্সবাজার, যশোর, রাজশাহী, সৈয়দপুর এবং বরিশাল এই ৫টি অভ্যন্তরীন রুটে নিয়মিত ফ্লাইট চলাচল করবে। আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে এসব ফ্লাইটের টিকেট বিক্রি শুরু হচ্ছে।

সপ্তাহে ঢাকা-কক্সবাজার রুটে ৬টি ফ্লাইট, ঢাকা-যশোর রুটে ৫টি, ঢাকা-রাজশাহী রুটে ৩টি, ঢাকা-সৈয়দপুর ও ঢাকা-বরিশাল রুটে ২টি করে ফ্লাইট পরিচালনা করবে জাতীয় পতাকাবাহী এয়ারলাইন্স। এর বাইরে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেটে সপ্তাহে ২৫টি অতিরিক্ত ফ্লাইট পরিচালনার পরিকল্পনার রয়েছে।

অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা করা হবে ৭৪ আসনের ড্যাশ-৮ কিউ-৪০০ উড়োজাহাজ দিয়ে। এজন্য ২টি উড়োজাহাজ বিমানের বহরে যুক্ত হচ্ছে। এসব অভ্যন্তরীণ রুটে উড়োজাহাজের অভাবে প্রায় আড়াই বছর ফ্লাইট চলাচল বন্ধ রাখে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

এ প্রসঙ্গে বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা কাইল হেউড বলেন, অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালুর ফলে বিদেশ থেকে আসা যাত্রীরা সহজেই দেশের বিভিন্ন রুটের সঙ্গে আকাশ পথেই সংযুক্ত হতে পারবেন। এতে বিমানের ব্যবসার সঙ্গে সঙ্গে পর্যটন প্রবৃদ্ধিও বাড়বে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ