• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

যান চলাচলে ডিএমপির নির্দেশনা

1424425064ঢাকা: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০১৫ যথাযথ ও সুশৃঙ্খলভাবে উদযাপনের লক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) যানবাহন চলাচলে কিছু দিক নির্দেশনা দিয়েছে। ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০১৫ উপলক্ষে ২০ ফেব্রুয়ারি রাত ৭টা থেকে ২১ ফেব্রুয়ারি দুপুর ২টা পর্যন্ত জনসাধারণের চলাচল ও সব ধরণের যানবাহন নিয়ন্ত্রণের জন্য ট্রাফিক ব্যবস্থা গ্রহণ করা হল।

জনসাধারণের চলাচলের জন্য ট্রাফিক ব্যবস্থায় আজিমপুর গোরস্থানে যাওয়ার রাস্তা
নাজিম উদ্দিন সড়ক, বাবুপুরা সড়ক (পুরানো জাদুঘরের সামনের রাস্তা), কলেজ সড়ক (ফজলুল হক হলের পূর্ব পার্শ্বের রাস্তা), এলাকার জনসাধারণ আজিমপুর গোরস্থানে যাওয়ার জন্য দেওয়ান বাজার সড়ক (বিশ্ববিদ্যালয় খেলার মাঠের পূর্ব পার্শ্বের রাস্তা), কাজী নজরুল ইসলাম এভিনিউ, টিএসসির মোড়, নীলক্ষেত সড়ক, নিউমার্কেট ক্রসিং, পিলখানা সড়ক হয়ে নিউমার্কেট ১নম্বর গেইট দিয়ে যাওয়ার কথা বলা হয়েছে।

আব্দুল গণি সড়ক, তোপখানা সড়ক এবং শহীদ ক্যাপ্টেন মনসুর আলী স্মরণী (পার্ক এভিনিউ) এর জনসাধারণ পুরাতন হাইকোর্টের সামনের রাস্তা দিয়ে দোয়েল ক্রসিং, কাজী নজরুল ইসলাম এভিনিউ, টিএসসির মোড়, নিউমার্কেট ক্রসিং, পিলখানা সড়ক দিয়ে ১নম্বর গেইট হয়ে গোরস্থানে দিকে যেতে পারবে।

লালবাগ, আজিমপুর, পলাশী ও চকবাজার এলাকার জনগণ আজিমপুর সড়ক, নিউমার্কেট ক্রসিং, পিলখানা সড়ক, নিউ মার্কেট ১নম্বর গেইটের পাশ দিয়ে গোরস্থানের নতুন গেইটের ভেতর দিয়ে যাবে।

বকশী বাজার সড়ক, চকবাজার, উর্দু রোড এবং ঢাকেশ্বরী এলাকার জনগণ আজিমপুর সড়ক, নিউমার্কেট ক্রসিং, পিলখানা সড়ক, নিউ মার্কেট ১নম্বর গেইটের পাশ দিয়ে গোরস্থানের নতুন গেইটের ভেতর দিয়ে যাবে।

প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক)এলাকার জনগণ দোয়েল ক্রসিং, কাজী নজরুল ইসলাম এভিনিউ, নীলক্ষেত, নিউমার্কেট ক্রসিং, পিলখানা সড়ক, নিউমার্কেট ১নম্বর গেইটের পাশ দিয়ে গোরস্থানের নতুন গেটের ভিতর দিয়ে যাবে।

জনসাধারণের চলাচলের জন্য ট্রাফিক ব্যবস্থায় আজিমপুর গোরস্থান থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে যাওয়ার রাস্তা
আজিমপুর গোরস্থানের মূল গেইট থেকে (গোরস্থানের দক্ষিণ পার্শ্বে) বের হয়ে আজিমপুর সড়ক, আজিমপুর বেবী আইসক্রিম মোড়, পলাশী ক্রসিং, এসএম হল এবং জগন্নাথ হলের সামনের রাস্তা দিয়ে শহীদ মিনারে যাবে।

বকশী বাজার, চকবাজার, উর্দু রোড, ঢাকেশ্বরী সড়ক, নাজিম উদ্দিন সড়ক, বাবুপুরা সড়ক এলাকার জনসাধারণ যারা গোরস্থানে না গিয়ে সরাসরি শহীদ মিনারে যেতে চান তারা পুরাতন রেলওয়ে হাসপাতাল সড়ক, পলাশী ক্রসিং, এসএম হল এবং জগন্নাথ হলের সামনের রাস্তা দিয়ে শহীদ মিনারে যেতে পারবে।

যে সব ছাত্র-ছাত্রী ও জনসাধারণ রোকেয়া হল, সামসুন্নাহার হল এবং বিশ্ববিদ্যালয় এর কলাভবন এলাকা থেকে সরাসরি শহীদ মিনারে যেতে চান তারা নীলক্ষেত পুলিশ ফাঁড়ি, পলাশী ক্রসিং, এসএম হল এবং জগন্নাথ হলের সামনের রাস্তা দিয়ে শহীদ মিনারে যেতে পারবেন।

ট্রাফিক ব্যবস্থায় যানবাহন চলাচল সম্পর্কে নির্দেশনায় বলা হয় এসব রাস্তা দিয়ে ২০ ফেব্রুয়ারি রাত ৭টা থেকে ২১ ফেব্রুয়ারি দুপুর ২টা পর্যন্ত সব ধরণের যানবাহন চলাচল বন্ধ থাকবে।

গোরস্থান এবং শহীদ মিনারে যারা শ্রদ্ধার্ঘ ও পুষ্পস্তবক অর্পণ করতে যাবেন তারা অনুগ্রহ করে অন্যদের অসুবিধার কথা ভেবে রাস্তায় বসা বা দাঁড়ানো থেকে বিরত থাকবেন। সকলের চলাচলের সুবিধার জন্য উপরে বর্ণিত রাস্তায় কোনো প্রকার প্যান্ডেল তৈরি না করার জন্য অনুরোধও জাননো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ