• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সোমালিয়ায় বোমা হামলায় মন্ত্রীসহ নিহত ২০

089আন্তর্জাতিক ডেস্ক: সোমালিয়ার রাজধানী মোগাদিসুর একটি হোটেলে গাড়ি বোমা ও আত্মঘাতী হামলায় কমপক্ষে ২০জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে একজন সংসদ সদস্য ও মোগাদিসুর উপ মেয়র রয়েছেন। শুক্রবার জুমার নামাজের সময় এ হামলার ঘটনা ঘটে। চরমপন্থি সংগঠন আল শাবাব এ হামলার দায় স্বীকার করেছে।

মোগাদিসুতে অবস্থিত দ্যা সেন্ট্রাল হোটেলে প্রায় রাজনীতিবিদরা যাতায়াত করে থাকেন। হোটেলের মসজিদে এ হামলার ঘটনা ঘটেছে।

পুলিশের মেজর নুর মোহাম্মদ জানান, প্রথমে হোটেলের গেটে একটি গাড়ি বোমা বিস্ফোরিত হয়। তারপর এক আত্মঘাতী হামলাকারি হোটেল আঙ্গিনা বোমার বিস্ফোরণ ঘটান।

তিনি বলেন, ‘হোটেলের ভেতরে মন্ত্রী ও আইন প্রনেতারা ছিলেন। আমি এক আইন প্রনেতাসহ বহু হতাহতকে দেখেছি।’

আল শাবাবের এক মুখপাত্র সোমালিতে বিবিসির সংবাদদাতাকে জানিয়েছেন, প্রার্থনার সময় তারা কর্মকর্তাদের হত্যা করেছেন, কারণ এসব কর্মকর্তা মুরতাদ ছিলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ