• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দুবাইয়ে ৮০তলা ভবনে আগুন

8o81neyi1আন্তর্জাতিক ডেস্ক: দুবাইয়ের অভিজাত এলাকা মেরিনার আকাশচুম্বী ভবন টর্চ টাউয়ারে আগুন লেগেছে। তবে এতে কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। ইতিমধ্যে টাওয়ারের শত শত বাসিন্দাকে সরিয়ে নেয়া হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে দমকল বাহিনী।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে স্থানীয় গালফ নিউজ পত্রিকা।

পত্রিকাটি বলছে, ১১শ ৫ ফুট উঁচু আবাসিক ভবনটির ৫০তলায় প্রথম আগুন লাগে। পরে তা ৭০তলা পর্যন্ত ছড়িয়ে পড়েছে। বিশ্বের বহুতল ভবনগুলোর অন্যতম এই টর্চ টাওয়ার। আগুন লাগার সঙ্গে সঙ্গে ফায়ার এলার্ম বাজানো শুরু হয। তবে ভবনটিতে প্রায়ই ফলস এলার্ম বাজানো হত বলে প্রথমে এর গুরুত্ব বুঝে উঠতে পারেননি এখানে বসবাসকারীরা।

আগুন লাগার পরপরই পুলিশ এবং দমকল বাহিনী ঘটনাস্থলে ছুটে আসে এবং উদ্ধার তৎপরতা শুরু করে। ইতিমধ্যে ভবনের শত শত বাসিন্দাকে সরিয়ে নেয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ধোঁয়ায় কয়েকজন অসুস্থ হয়েছেন বলে জানা গেছে।

আগুন খানিকটা নিয়ন্ত্রণে এসেছে বলে জানা গেছে। তবে তীব্র বাতাসের কারণে আগুন নেভাতে কষ্ট হচ্ছে।

এক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে গালফ নিউজ জানায়,‘মনে হচ্ছে যেন টাইটানিক ডুবে যাচ্ছে। সবচেয়ে বিপজ্জনক হচ্ছে জানালাগুলো গলে নিচে পড়ছে।’ উপর থেকে ধ্বংসাবশেষ নিচে পড়ার কারণে মেরিনার টর্চ টাওয়ার সংলগ্ন সড়কগুলো বন্ধ করে দেয়া হয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের অবস্থাপন্ন সম্প্রদায় এই ভবনে বসবাস করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ