• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন |
শিরোনাম :

হাতীবান্ধায় বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষ: গ্রেফতার ১

hatibandha bnp news pic-21-02-15.লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধায় কেন্দ্রীয় শহীদ মিনারে শনিবার ফুল দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে বিএনপি’র দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংর্ঘষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১জন আহত হয়েছে  ও পুলিশ  ১জনকে গ্রেফতার করেছে।
আহত বিএনপি কর্মী হলেন, টংভাঙ্গা গ্রামের আমিনুর রহমান কাঞ্চন (৩৩) । সে শ্রমিক দলের কর্মী । সে এখন হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিসাধীন রয়েছেন ।
হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও আক্কাস আলী  জানান, কাঞ্চন এখন অশংকা মুক্ত। গ্রেফতারকৃত হলেন, উপজেলা যুবদলের সাবেক প্রচার সম্পাদক ইউনুস আলী লাভলু (৩৫) ।
লাভলু জানান, ‘ফুল দেয়াকে কেন্দ্র করে এক পর্যায়ে উপজেলা বিএনপি’র আহবায়ক মোশারফ হোসেন গ্রুপের সদ্য যোগদানকারী সায়েদুজ্জামান কোয়েল ভেলাগুড়ি ইউনিয়নের দিপু নামে এক বিএনপি কর্মীকে হঠাৎ করে মারধর শুরু করেন। নেতা-কর্মীরা শহীদ মিনারে তা সমাধান করে। আমরা যার যার মত শহীদ মিনার ত্যাগ করে চা পান করার উদ্দেশ্যে মেডিকেল মোড়ের দিকে যাওয়ার পথিমধ্যে ছাত্রদলের নোমান ও শ্রমিক দলের কাঞ্চন আমার উপর হামলা করে’ ।
আমিনুর রহমান কাঞ্চন জানান, ‘বাগ-বিতন্ডার এ পর্যায়ে এ মারামারির ঘটনা ঘটে’ ।
হাতীবান্ধা উপজেলা বিএনপি’র আহবায়ক মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। ভুল বোঝা বুঝির কারনে এ ঘটনা ঘটেছে । আমরা নিজেদের মধ্যে বসে সমাধান করা চেষ্ঠা করছি ’। মামলা হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ পক্ষ মামলা করলে অপর পক্ষও করবে’।
হাতীবান্ধা থানার উপ-পরিদর্শক(এস, আই) আনিসুর রহমান  জানান, ‘বিএনপি’র ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায়  এজনকে আটক করা হয়েছে। তিনি আরো জানান, ‘এ ব্যাপারে থানায় এখন পর্যন্ত কোন মামলা দায়ের হয়নি। তাকে কি কারনে আটক করা হয়েছে তা জানতে চাইলে তিনি জানান, ‘পরিস্থিতি নিয়ন্ত্রেনে রাখতে তাকে আটক করা হয়েছে’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ