• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ফুলবাড়ীতে ফ্রেন্ডস্ গ্রুপের মাতৃভাষা দিবস পালন

Friends Group-21.02.2015সিসি ডেস্ক: দিনাজপুরের ফুলবাড়ীতে বিজিবি ক্যাম্প সংলগ্ন রাঙ্গামাটি ছোয়ানীতে ২১ ফেব্রুয়ারী শনিবার  ফ্রেন্ডস্ গ্রুপ (একটি সামাজিক উন্নয়ন মূলক সংগঠন) এর আয়োজনে জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে।
জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস  উপলক্ষে ফ্রেন্ডস্ গ্রুপ (একটি সামাজিক উন্নয়ন মূলক সংগঠন) সকাল ৮:০০ টায় ফ্রেন্ডস্ গ্রুপের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমান সুমন, ফ্রেন্ডস্ গ্রুপের সভাপতি ও ২নং আলাদীপুর ইউপি ৩নং ওয়ার্ড সদস্য  মোঃ সিরাজুল ইসলাম এবং সাধারণ সম্পাদক  মোঃ মজিদ তালুকদার ইমন এর উপস্থিতে  জাতীয় পতাকা ও ক্লাবের পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের  কর্মসূচী শুরু হয়।  সকাল ৮:০৫ মিনিটে শহীদদের উদ্দ্যেশে ১ মিনিট নিরবতা পালন করা হয়, সকাল ৮:৩০ মিনিটে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে র‌্যালী রাঙ্গামাটি ছোয়ানীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ  করে, র‌্যালী শেষে ফ্রেন্ডস্ গ্রুপ কার্য্যালয়ের সামনে নির্মিত অস্থায়ী শহীদ মিনারে ফ্রেন্ডস্ গ্রুপের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমান সুমন, ফ্রেন্ডস্ গ্রুপের সভাপতি ও ২নং আলাদীপুর ইউপি ৩নং ওয়ার্ড সদস্য  মোঃ সিরাজুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মোঃ মজিদ তালুকদার ইমন এর নেতৃত্বে সকল সদস্য, স্থানীয় অন্যান্য সংগঠন ও জনসাধারণ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  খবর: বিজ্ঞপ্তি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ